‘ভালো গায়ক হলেও বাবার পরিচিতিতেই সব জায়গায় জনপ্রিয়তা পাচ্ছে!’ কার দিকে নেপটিজমের তকমা ছুঁড়ে দিলেন গায়ক শান!

৯০ দশকে গানের জগতে যার গান ছিল সুপার-ডুপার হিট, যার গানে আজও মেতে ওঠেন শ্রোতারা তিনি আর কেউ নন সকলেই প্রিয় শান (Shaan)। প্লেব্যাক সিঙ্গিংয়ের পাশাপাশি তিনি একাধিক জনপ্রিয় গানের অনুষ্ঠানে বিচারক এবং অতিথি বিচারক হিসেবেও যোগ দিয়েছেন একাধিকবার। মাঝেমধ্যে নিজের বেফাঁস মন্তব্যের কারণে খবরের শিরোনামে উঠে আসেন গায়ক।

যদিও আবারো এক সাক্ষাৎকারে এমন কিছু বক্তব্য করেছেন গায়ক যার কারণে চর্চার বিষয় হয়ে উঠেছেন তিনি। ৯০ দশকের শুরুর সময় থেকে আজ পর্যন্ত বাংলা হিন্দি সহ অসংখ্য প্লে ব্যাক গান গেয়েছেন তিনি। কিছুদিন আগে গানের রিয়েলিটি শো নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন। তারপর কিশোর কুমারের গান বিকৃত করা নিয়েও প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।

এসব নিয়ে বহুবার চর্চায় উঠে এসেছেন গায়ক। অনেকেই তাকে সমর্থন করেছে আবার অনেকেই তার বিরুদ্ধে কথা বলেছেন। এবারে কিশোরকুমারের ছেলে অমিত কুমারকে নিয়ে নিজের বক্তব্য পেশ করায় আবারো খবরের শিরোনামে উঠে এসেছে গায়ক।

কিশোর কুমারের ছেলে অমিত কুমারও একজন গায়ক। তারও বেশ নাম পরিচিতি রয়েছে। কিন্তু যখনই অমিত কুমারের নাম উঠে আসে তখনই তিনি কিশোর কুমারের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় পেয়ে থাকেন। তা নিজস্ব পরিচয় যেন তার বাবার পরিচয় জন্য কোথাও একটা ধামাচাপা পড়ে যাচ্ছে। এবার এসেই নিয়েই নিজের বক্তব্য এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন শান।

আরও পড়ুনঃ ‘টাকা নিয়ে রোয়াবি? সহ্য করবো না…’- মধুবনীর বক্তব্যে সমালোচনার ঝড়! ‘ আপনাকে ব্লক করে দেওয়া উচিত’ অভিনেত্রীর ওপর ক্ষেপে গেলো দর্শক!

শানের কথায়, ‘অমিত কুমার যথেষ্ট ট্যালেন্টেড একজন গায়ক। কিন্তু আমার মনে হয় কিশোর কুমার ওর বাবা বলে কোথাও ও ট্যালেন্টটা চাপা পড়ে গিয়েছে। ওর নাম উঠে আসলেই প্রথমেই লোকজন কিশোর কুমারের ছেলে বলে আখ্যা দেন। কিন্তু ওর নিজের মধ্যেও যথেষ্ট ট্যালেন্ট রয়েছে। অমিত ভালো গায়ক হলেও কিশোর কুমারের ছেলে হিসেবে পরিচিত। যেটা একেবারেই ঠিক নয়।’ শানের এই কথায় অনেকেই সমর্থন করেছেন।

Back to top button