হঠাৎ করেই তীব্র দুর্গন্ধ! বাড়ি থেকে উদ্ধার প’চন ধরা দেহ! ৩৫ বছরের গায়কের ভয়ংকর পরিণতি! এই অস্বাভাবিক মৃ’ত্যুর পিছনে রয়েছে কোন রহস্য?

বাড়ির ভিতর থেকে হঠাৎ তীব্র দুর্গন্ধ বেরোতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। কয়েক দিন ধরে এক যুবককে দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে একটি ঘরের খাটের উপর তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। ততক্ষণে দেহে পচন ধরেছে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত্যুর পর প্রায় চার থেকে পাঁচ দিন কেটে গিয়েছিল। কীভাবে মৃত্যু হল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই যুবক একাই বাড়িতে থাকতেন। বাবা-মায়ের মৃত্যুর পর থেকে তিনি একাই ছিলেন এবং তাঁর বিয়ে হয়নি। কয়েক দিন তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও প্রথমে বিষয়টি নিয়ে তেমন সন্দেহ করেননি পরিচিতরা। পরে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করায় প্রতিবেশীদের নজরে আসে বিষয়টি। পুলিশ খবর পেয়ে বাড়িতে গিয়ে দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে ফরেনসিক দল, ডগ স্কোয়াড এবং CIA-র সদস্যদেরও নিয়ে আসা হয়। বাড়ি ও আশপাশ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে।

তদন্তের স্বার্থে ওই যুবকের সাম্প্রতিক গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি কারা তাঁর বাড়িতে এসেছিলেন, কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। এর মধ্যেই কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বাড়ির ভিতরে শুকনো রক্তের দাগ পাওয়ার কথা বলা হয়েছে। সেই কারণে মৃত্যুর পিছনে অন্য কোনও ঘটনা ছিল কি না, তা নিয়েও তৈরি হয়েছে সন্দেহ। তবে এখনও পর্যন্ত খুনের বিষয়টি নিশ্চিত করার মতো কোনও তথ্য সামনে আসেনি।

অন্যদিকে, পুলিশের প্রাথমিক বক্তব্যে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনার কথাও উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, ময়নাতদন্তের পর আপাতত অস্বাভাবিক মৃত্যু বা হত্যার স্পষ্ট প্রমাণ মেলেনি। দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে ঘটনাটি নিয়ে এখনও একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। একা বাড়িতে থাকা ওই যুবক কীভাবে কয়েক দিন ধরে নিথর অবস্থায় পড়ে রইলেন, মৃত্যুর সময় তাঁর সঙ্গে কেউ ছিলেন কি না, আর রক্তের দাগের সঙ্গে মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Baljit Singh

আরও পড়ুনঃ বহুদিনের ভুল বোঝাবুঝির অবসান! পারুলকে জীবনের শ্রেষ্ঠ উপহার দিল রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

মৃত যুবকের নাম বলজিৎ সিং। তিনি পাঞ্জাবের লুধিয়ানার সুধার পট্টি ধালিওয়াল গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন গায়ক ও গীতিকার। বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় দেহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। পাঞ্জাবি সংগীত জগতের এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে। তবে তাঁর মৃত্যুর আসল কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এবং তদন্তের পরবর্তী তথ্যের দিকেই এখন নজর রয়েছে।

Back to top button