‘টাকা নিয়ে রোয়াবি? সহ্য করবো না…’- মধুবনীর বক্তব্যে সমালোচনার ঝড়! অভিনেত্রীর ওপর ক্ষেপে গেলো দর্শক!

অভিনেত্রী মধুবনী গোস্বামীকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কখনও শাঁখা–পলা নিয়ে তাঁর মতামত, কখনও আবার ব্যক্তিগত জীবনের নানা পোস্ট—সবই সমালোচনার ঝড় তোলে। এবারও সেই একই ছবি। স্বামী অভিনেতা রাজা গোস্বামীর সঙ্গে একটি ছবি দিয়ে মধুবনী লেখেন, “টাকা দিয়ে কারও রোয়াব আমি সহ্য করি না।” এই একটি বাক্যই যেন দর্শকের একাংশের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নেটপাড়ায় শুরু হয়েছে সমালোচনা আর কটাক্ষের বন্যা। কেউ লিখছেন, অহঙ্কার ভরে গেছে তাঁর কথায়, আবার কেউ হুমকি দিয়ে বলছেন, “আপনাকে ব্লক করে দেওয়া উচিত।”

তবে এখানেই শেষ নয়। কয়েক দিন আগেই মধুবনী একটি দীর্ঘ পোস্টে নিজের চিন্তাভাবনা ভাগ করেছিলেন। সেখানে তিনি লেখেন, “প্রত্যেক স্তরের মানুষকে সম্মান করি। সবার সঙ্গে হেসে কথা বলি। কিন্তু কেউ যদি অযাচিতভাবে দুটো কথা শোনায়, তার কপাল যদি ভাল থাকে, আমি স্থান বর্জন করি। আর যদি কপাল খারাপ থাকে, তাকে বুঝিয়ে দিয়ে সম্পর্ক শেষ করি।” অভিনেত্রীর এই বক্তব্যকেই অনেক নেটিজেন আবার ‘অহংকার’ বলে কটাক্ষ করেছেন। তাঁদের অভিযোগ, মধুবনী ইচ্ছে করেই শ্রেণি–বিভাজন টেনে আনছেন।

কেউ কেউ তো এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে সরাসরি হুমকি দিয়েছেন ব্লক করার। একজন লিখেছেন, “সমগোত্রীয় শব্দটার মধ্যে লুকিয়ে আছে শ্রেণিবোধ আর দম্ভ।” অন্যজনের প্রশ্ন, “যিনি সবার সঙ্গে সমানভাবে মিশতে চান, তিনি কেন এমন ভাষা ব্যবহার করলেন?” এভাবেই সোশ্যাল মিডিয়ায় মধুবনীর নামে নেতিবাচক মন্তব্যের বন্যা বইছে।

অন্যদিকে, অভিনেত্রী এখনও পর্যন্ত কোনও সমালোচনার উত্তর দেননি। বরাবরের মতোই তিনি চুপ থেকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আগেও তিনি জানিয়েছিলেন, নেটমাধ্যমের কটাক্ষ বা কারও কথায় গুরুত্ব দিতে রাজি নন তিনি। তাঁর মতে, জীবন নিজের মতো করে বাঁচতে হয়, অন্যের মতামতে ভেসে গেলে আর স্বাধীন থাকা যায় না।

আরও পড়ুনঃ “মেয়েরাই মেয়েদের শত্রু” থেকে “মেয়েরাই মেয়েদের ভরসা”! নিজের বড় জা-এর স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালো পারুল! পরিণীতা ধারাবাহিকের গল্পে মুগ্ধ দর্শক!

অভিনেত্রী হিসেবে তাঁকে শেষবার দেখা গিয়েছিল ‘চিরসখা’ ধারাবাহিকে, সেখানে তিনি আইনজীবীর চরিত্রে অভিনয় করেছিলেন। সেই কাজ শেষ হয়েছে। এখন টেলিভিশন পর্দার বাইরে, মধুবনী সময় দিচ্ছেন নিজের ব্যাগের ব্যবসায়। কিন্তু বিতর্ক যেন তাঁর ছায়াসঙ্গী। পেশা যাই হোক, মধুবনীর একেকটি পোস্ট মানেই নতুন বিতর্কের জন্ম—এটাই এখন বাস্তবতা।

Back to top button