কখনো ত্রাণ চুরি, কখনো গোপালের দোহাই দিয়ে ভোট আদায়! চোর ছ্যাঁচোড় স্বামীর পাল্লায় চরম দুর্নীতি! সাধারণ মানুষের র’ক্ত জল করা টাকায় ভরেছেন পকেট! নোংরামির চরম সীমায় পৌঁছে হারিয়েছেন শিল্পী সত্তা! হাজারো মানুষের ভর্ৎসনার শিকার অদিতি মুন্সি! জানেন এখন কোথায় আছেন গায়িকা?

টেলিভিশনের পর্দায় মিষ্টভাষী কীর্তন গায়িকা থেকে রাজপথের রাজনীতিবিদ সুরশিল্পী অদিতি মুন্সির (Aditi Munshi) জীবনের পথচলা সাধারণ মানুষের কাছে বেশ চমকপ্রদ ছিল। তবে সাম্প্রতিক সময়ে তাঁকে এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীকে কেন্দ্র করে ওঠা নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গোটা রাজ্য রাজনীতি ও বিনোদন জগতে তোলপাড় ফেলে দিয়েছে। যে নাম একসময় ভক্তি আর ভাবাবেগের প্রতীক ছিল, আজ সেই নামেই রাজনৈতিক চাপানউতোর এবং সাধারণ মানুষের ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

সংগীতের জগতে অদিতি মুন্সির উত্থান হয়েছিল বাংলা রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র মঞ্চ থেকে। তাঁর কণ্ঠে কীর্তন ও ভক্তিমূলক গান রাতারাতি বাংলার ঘরে ঘরে তাঁকে জনপ্রিয় করে তোলে। সাধারণ মানুষ তাঁকে কোনো সাধারণ গায়িকা হিসেবে নয়, বরং আধ্যাত্মিক সুবাস ছড়িয়ে দেওয়া এক শিল্পীর আসনে বসিয়েছিলেন। সেই ভালোবাসা ও জনসমর্থনকে পুঁজি করেই তিনি ধীরে ধীরে মানুষের আরও কাছে পৌঁছে যান এবং এক অনন্য ভাবমূর্তি গড়ে তোলেন।

পরবর্তীকালে সুরের জগত ছেড়ে রাজনীতির ময়দানে পা রাখেন অদিতি মুন্সি। তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়ে প্রশাসনিক কাজে যুক্ত হন তিনি। রাজনীতির পথেই তাঁর পরিচয় ও বিবাহ হয় বিধাননগরের তৎকালীন যুব নেতা ও কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর সঙ্গে। রাজনীতির ময়দানে প্রবেশ করার পর থেকেই অদিতির সেই সরল এবং শিল্পীনুলভ ভাবমূর্তি বদলে রাজনৈতিক ক্ষমতা ও স্থানীয় রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত হতে শুরু করে।

সাম্প্রতিক সময়ে অদিতি মুন্সী ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীকে কেন্দ্র করে বেশ কিছু আর্থিক অনিয়ম, আয়বহির্ভূত সম্পত্তি এবং তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। তদন্তকারী সংস্থা এবং রাজ্য পুলিশের জালে দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হওয়ার পর থেকেই এই বিতর্কের পারদ চড়েছে। ঘটনার তদন্তে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অদিতির বাড়িতে পৌঁছে বহু ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এবং তথ্য অনুসন্ধানে ল্যাপটপসহ একাধিক নথি বাজেয়াপ্ত করে। এমনকি কাটমানি এবং ত্রাণ সামগ্রী নয়ছয়ের মতো অভিযোগও স্থানীয় স্তরে তাঁদের বিরুদ্ধে উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ চাকরি ছেড়ে অভিনয়ের স্বপ্নপূরণ! জুনিয়র আর্টিস্ট হিসেবে অপমানিত হয়েছেন বারবার! শিরদাঁড়া বিক্রি করে নয়, নিজের দমে পেয়েছেন অবাধ খ্যাতি! জেনে নিন রজতাভ দত্তের জীবনের অজানা গল্প!

ফলে সারেগামাপা-র মঞ্চ থেকে সংগৃহীত অগণিত মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা আজ অনেকটাই ম্লান। একজন শুদ্ধ কীর্তনশিল্পী হিসেবে মানুষের মনে যে জায়গা তিনি তৈরি করেছিলেন, সাম্প্রতিক বিতর্ক ও তদন্তের মুখে পড়ে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে মানুষটিকে ভক্ত ও অনুরাগীরা শ্রদ্ধার চোখে দেখতেন, আজ রাজনৈতিক টানাপোড়েন ও আর্থিক দুর্নীতির অভিযোগে তিনি জনসমক্ষে ও সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।

Back to top button