আবার বিয়ের পিঁড়িতে অনুপম! অনুপমের হবু স্ত্রী প্রস্মিতার পরিচয় জানেন!

সদ্য নতুন ঘর বেঁধেছে প্রাক্তন। আর দেরী নয়। প্রাক্তনের বিয়ের মাস তিনেক পর বিয়ে সারার উদ্যোগ প্ৰখ্যাত গায়ক অনুপম রায়ের (Anupam Roy)। প্রাক্তন স্ত্রী গাঁটছড়া বেঁধেছে পরমব্রতর সঙ্গে। তাই আর রাখঢাক না করেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম।
হবু স্ত্রী কে জানেন? সঙ্গীত জগতের অতি পরিচিত মুখ, প্রশ্মিতা পাল। গানের পাশাপাশি সুন্দরী প্রস্মিতা। জানেন কি প্রস্মিতার পরিচয়? কলকাতায় মেয়ে প্রস্মিতা। বাংলা ছবিতে গেয়েছেন একাধিক সুপারহিট গান। পড়াশোনা আওয়ার লেডি ক্যুইন অফ মিশন স্কুল থেকে।
কলেজ জীবন লোরেটোতে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন গায়িকা। তারপর ইন্সটিউট অফ ইঞ্জিয়ারিং ম্যানেজমেন্ট কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স করেছেন। গানের প্রতি ঝোঁক তাঁর বরাবরের। ছোট থেকে গান শিখছেন প্রশ্মিতা। এখনও নিয়মিত তালিম নেন। রাজ চক্রবর্তীর হিট ছবি ‘বোঝে না সে বোঝে না’-এ গান গেয়ে লাইম লাইটে উঠে আসেন তিনি।
আরো পড়ুন: বউকে অত্যাচার করে সেরা শাশুড়ি এবং ছেলেকে অস্বীকার করে সেরা শ্বশুর! কৃষ্ণা রাজনাথ অ্যাওয়ার্ড পেতেই ট্রোল শুরু দর্শকমহলে
প্রস্মিতার ঝুলিতে রয়েছে শুধু তোমারই জন্য’ ছবির ‘দেখতে বউ বউ’ বা ‘বলো দুগ্গা মাইকী’ ছবির ‘হতে পারে না’-মতো হিট গান। হবু বর অনুপম রায়ের সুরেও ‘তোমায় নিয়ে গল্প হোক’ (হাইওয়ে)-র মতো গান গেয়েছেন প্রশ্মিতা।
ইতিপূর্বে, দু’বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা। সেই বিয়ে না টিকলেও বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠানে আস্থা হারাননি অনুপম। তাই ফের একবার ছাদনাতলায় বসতে চলেUrl- অভিনেতা। প্রস্মিতার সঙ্গে জীবন সুরেলা হোক তেমনটা নিয়ে আশাবাদী দর্শকরা।

