‘ও প্রিতমের বাড়ি গিয়ে পড়ে থেকেছে…একটা মেয়ের পক্ষে সেটা সম্ভব না!’ সরাসরি কটাক্ষ! মেয়ে বলেই প্রতিভা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়েছেন! দাবি অরজিৎ সিংয়ের প্রাক্তন স্ত্রী রুপরেখা ব্যানার্জির!

রিয়েলিটি শো (Reality Show) গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় গানের একটি রিয়েলিটি শো হল ফেম গুরুকুল। যেই রিয়েলিটি শো এর হাত ধরেই উঠে এসেছে বর্তমান সময়ের অন্যতম সেরা গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। এছাড়াও ওই একই মঞ্চ থেকে অসংখ্য ট্যালেন্টে প্রতিযোগীরা নিজেদের নাম উজ্জ্বল করেছিলেন। তার মধ্যে আরেকজন হলেন রূপরেখা ব্যানার্জি (Ruprekha Banerjee)।
এই নামটা সাথে নিশ্চয়ই আপনারা কম বেশি সকলেই পরিচিত। সে বছর ফেম গুরুকুল প্রতিযোগিতায় প্রথম হয়েছিল রূপরেখা। একসময় গানের জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। তবে হঠাৎ করেই হারিয়ে গিয়েছেন রুপরেখা। অন্যদিকে ফেম গুরুকুল থেকে বাদ পড়ে অরিজিৎ সিং বর্তমানে সবাইকে ছাপিয়ে হয়েছে গানের জগতের বাদশা।
ফেম গুরুকুল শেষ হওয়ার পর অনেক ঘটনা ঘটেছিল রূপরেখা এবং অরিজিৎকে নিয়ে। শোনা গিয়েছিল তারা নাকি বিয়ে করেছে রিয়েলিটি শো শেষ হওয়ার পর। যদিআ রূপরেখা জানিয়েছিলেন পুরোটাই রটনা, বাস্তবে এমন কিছু ঘটেইনি। রূপরেখার সঙ্গে বিচ্ছেদের পর নাকি অরিজিৎ সিং তার ছোটবেলার ভালোবাসাকে বিয়ে করেন। কিন্তু রূপরেখা যে আদতে তার প্রথম স্ত্রী নয় সেটা বারবার বলেছেন দুজনেই।
প্রসঙ্গত ফেম গুরুকুলের পর সঙ্গীতচর্চা চালিয়ে গিয়েছিলেন রূপরেখা৷ বাংলা ছাড়াও গান গেয়েছেন হিন্দি, ভোজপুরি এবং গুজরাতি ভাষায়৷ কিন্তু প্রতিভা অনুযায়ী যোগ্য উচ্চতায় পৌঁছননি বলেই অভিমত শ্রোতাদের৷ বছর দু’য়েক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন ফেম গুরুকুলে রূপরেখার যুগ্ম বিজয়ী কাজী তৌকিরও৷ অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ বিচ্ছেদের পর আবার গানের জগতের ফিরছেন রূপরেখা৷
আরও পড়ুনঃ নতুনকে ফিরিয়ে দিল কমোলিনী! নতুন আর ডলের ঘনিষ্ঠতা সহ্য করতে পারবে তো কমোলিনী? নাকি বলে দেবে মনের কথা? ফাঁ’স আজকের পর্ব
সাক্ষাৎকারে বহুবার রূপরেখা জানিয়েছে অরিজিৎ এর যে ভাগ্যটা কাজ করেছিল সেটা তার কাজ করেনি কোন ভাবে। তিনিও প্রচুর গান গেয়েছেন কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারেনি। অরিজিৎ সিং একসময় প্রচুর স্ট্রাগল করেছেন সেই কথাও জানিয়েছেন রূপরেখা বহুবার। সংগীত পরিচালক প্রিতমের বাড়ির কাছে তিনি দিনের পর দিন পড়েছিলেন যেটা একজন মেয়ে হয়ে রূপরেখার পক্ষে সম্ভব ছিল না। তাই অরিজিৎ খুব পরিশ্রম করেই আজ এই জায়গায় পৌঁছেছেন। তিনি এবং অরিজিৎ একসঙ্গে বহু কনসার্টে গান করেছেন। কিন্তু একটা সময় পর তাদের মধ্যেও দূরত্ব তৈরি হয়েছে।

