নতুনকে ফিরিয়ে দিল কমোলিনী! নতুন আর ডলের ঘনিষ্ঠতা সহ্য করতে পারবে তো কমোলিনী? নাকি বলে দেবে মনের কথা? ফাঁ’স আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে নতুন তাদের মাসিক খরচার জন্য টাকা পাঠিয়েছে। কিন্তু সেই টাকাটা তাদের ফিরিয়ে দেওয়া উচিত নতুনকে। নতুনের দিয়ে যাওয়া বাড়িতে যখন নতুন থাকছে না তখন তার টাকা হাতে পেতে নেওয়ার কোন মানে হয় না। তাই সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্যই কমোলিনী যায় নতুনের কাছে। তখনই নতুনের বাড়িতে গিয়ে ডল এবং নতুনকে কাছাকাছি দেখে কমোলিনী। সেটা দেখার পরে তার মনে নতুন ঝড় ওঠে। কিন্তু তাও ডল এবং নতুনের মাঝখানে ঢুকতে চায় না কমোলিনী।
এ পরে কমোলিনী নতু কে টাকাটা হাতে তুলে দিয়ে বলে এবার থেকে নতুন যেন তাকে এবং তার পরিবারকে সাহায্য করার জন্য এই টাকাটা না পাঠায়। তারা আর এই টাকা নিতে পারবে না। নতুন প্রথমে এটা শুনে অবাক হয়ে যায়। কমোলিনীকে অনেক করে বোঝানোর চেষ্টা করে কিন্তু কমোলিনী বলে তাদের এক মাস সময় দিতে তারা দেখতে চায় তারা সংসারটা নিজেদের মতো করে চালাতে পারে কিনা। কতদিনের নতুন এর কাছে হাত পাতবে এভাবে। কমোলিনী দুর্বল জায়গা আঘাত করে ডল বুবলাই এর চাকরি যাওয়ার কথাটা উল্লেখ করে। ডলের উপরে রেগে গিয়ে নতুন জানায় তাদের সংসারের জন্য যে টাকা নতুন পাঠাতো সেটা কমোলিনী নিয়ে ফেরত দিতে এসেছে, হাত পাততে নয়। এরপর ডলকে ফিরিয়ে দিয়ে কমোলিনী বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ছুটে যায় নতুন।
আরও পড়ুনঃ দুর্গার হাতেই রাজত্ব! দুর্গাই সিংহাসনের মালিক! সমস্ত সম্পত্তি তার হাতেই তুলে দিল কৌশিকী! দুর্ধর্ষ আজকের পর্ব
কমোলিনী অটো করেই বাড়ি চলে যাবার কথা জানায় কিন্তু নতুন কোন কথা শোনে না। কমোলিনীর কাছে ছুটে যায় এবং তাকে বারবার গাড়িতে উঠে তার সঙ্গে যেতে বলে। কমোলিনী কিছুতেই রাজি হয় না। সে আর কোনভাবে নতুনের থেকে সাহায্য নিতে পারবে না। কমোলিনী চাই ডল এবং নতুন নতুন করে তাদের জীবন শুরু করুক। তাদের মাঝে আর কমোলিনী কোনোভাবেই আসতে চায় না এবং নতুন কেও তাদের সংসারের বোঝা চাপিয়ে দিতে চায় না। দেখা যাক আগামী পর্বে কি হয়।

