‘শুধু দুবেলা খাওয়ার জন্য বারবার ছুটে গিয়েছি, বাবা ধার করে…’ কঠিন পরিস্থিতির মোকাবিলা করে প্রতিষ্ঠিত হয়েছেন রূপঙ্কর বাগচী!

বাংলা সংগীত জগতের (Music Industry) একজন জনপ্রিয় গায়ক হলেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। অনেক ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি তার গান। তবে ভালো সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি বর্তমানে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে চর্চায় উঠে আসে তার নাম। গায়কের বিভিন্ন কথা নিয়ে সমালোচনা হয়ে থাকে মাঝেমধ্যে।

কিন্তু আজ যে অভিনেতার এত নাম যশ খ্যাতি এই সবকিছু পাওয়ার জন্য একসময় কঠিন স্ট্রাগেলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ছোট থেকে বাড়িতে গানের পরিবেশের মধ্যে বড় হয়েছেন। অল্প বয়সেই তার বাবা রীতেন্দ্র নাথ বাগচীর কাছ থেকে শাস্ত্রীয় এবং মা সুমিত্রা বাগচীর কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন। তিনি সুকুমার মিত্রের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীত এবং জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছ থেকে আধুনিক গানের তালিম নেন।

Famous Singer

একসময় টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো গুলির মধ্যে অন্যতম ছিল সারেগামাপা। তখনকার দিনে তো এত রিয়েলিটি শো হতো না। ওই সারেগামাপা তে বিভিন্ন দেশ থেকে চারজন করে বাছাই করে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়। ইন্ডিয়া থেকে চারজনকে বাছাই করে নিয়ে যাওয়ার দায়িত্ব পরে রূপঙ্কর বাগচীর উপর।

আরও পড়ুনঃ ‘গাড়ি ভাড়া থেকে টাকা বাঁচিয়ে টিফিন খেতাম…’ অভাবের সেই ক’ঠিন সময়! আবেগপ্রবণ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়!

সেই শো এর সঞ্চালক ছিলেন সোনু নিগম। শো এর আয়োজন লন্ডনে করা হয়েছিল। যে যার নিজের দায়িত্বে যাওয়ার কথা। অর্থাৎ টিকিট ভাড়া পাওয়া যাবে না। সেই নিয়ে রূপঙ্কর বাগচী বলেন, ‘আমি বাড়িতে গিয়ে বাবাকে বলি। বাবা বলে লন্ডন যাওয়ার টাকা কোথায় পাবো সে তো নেই। তারপর বাবা এর ওর থেকে টাকা ধার করে নিয়ে আমাকে লন্ডন যাওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু সেখানে গিয়ে আমি প্রথম রাউন্ডে বাদ হয়ে যাই। ‘

তিনি আরও বলেন, ‘কিন্তু টানা ১৪ দিন আরও আমাদের ওখানে থাকতে হতো। আমি প্রতিদিন ওই একই জায়গায় ফিরে ফিরে গেছি, শুধুমাত্র ওখানে দুবেলা খেতে দেওয়া হতো বলে। শুধু খাওয়ারের জন্য।’

Back to top button