‘গাড়ি ভাড়া থেকে টাকা বাঁচিয়ে টিফিন খেতাম…’ অভাবের সেই ক’ঠিন সময়! আবেগপ্রবণ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়!

এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন শাশ্বত চ্যাটার্জী (Saswata Chatterjee)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে সাথে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিও কাঁপাচ্ছেন অভিনেতা। এছাড়াও OTT প্লাটফর্মেও বেশ জাঁকিয়ে বসেছেন তিনি। শুধুমাত্র বাংলা নয় পাশাপাশি হিন্দি ওটিটি প্লাটফর্মেও কাজ করেছেন তিনি। এরই মধ্যে শাশ্বত বিদ্যা বালান (Vidya Balan), সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput), কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এর মত বড় বড় তাবড় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন।
কয়েক বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন শাশ্বত চ্যাটার্জী। বাংলা, হিন্দি দুই ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন বছরের পর বছর ধরে। ইতিমধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক কাজ করেছেন তিনি।
![]()
ছোট পর্দার হাত ধরেই অভিনয় জগতে পরিচিতি পেয়েছিলেন। ‘একদিন প্রতিদিন’, ‘এখানে আকাশ নীল’ এর মতন সিরিয়ালে অভিনয় করেছেন। তিনি এখন টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে কাজ করছেন। অভিনেতাকে এতদিন আমরা পজিটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি। বর্তমানে আমরা তাকে নেগেটিভ চরিত্রেও পাচ্ছি।
আরও পড়ুনঃ একেই বলে “ভালোবাসা”- স্ত্রীকে বাঁচাতে ফুটন্ত তেলে নিজেকে পো’ড়ালো গোপাল! এমন নিষ্পাপ ভালোবাসায় মুগ্ধ দর্শক!
তবে একটা সময় অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন অভিনেতা। স্কুলে যাতায়াতের জন্য ৪৫ পয়সা দিয়ে ট্রাম ভাড়া পেতেন। যার পরে টিফিনের জন্য মাত্র অল্প কিছু পয়সা বেঁচে থাকত সেই দিয়েই কাজ চালাতে হতো। বাড়ির বাজার করে দিতেন যাতে সেখান থেকে কিছু পয়সা জমাতে পারেন, এছাড়া বাড়ি থেকে কোনদিনই টাকা পয়সা হাতে আসেনি।
স্কুলে বেশিরভাগ সময় হেঁটে যাতায়াত করতেন। ক্লাস সিক্সের পর তো স্কুল বাস ছাড়িয়ে দেওয়া হয়েছিল। বলে দেওয়া হয়েছিল বড় হয়ে গেছো এখন একা একা স্কুলে যেতে হবে। সেই দিনগুলোর কথা আজও মনে আছে অভিনেতার। তবে সেই কঠিন সময়টা পেরিয়ে আজ হাজার হাজার মানুষের মনের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছেন তিনি। নিজের অভিনয়ের মাধ্যমে পেয়েছেন ভালোবাসা সম্মান।

