লড়াইয়ের অবসান! জীবনে ইতি টানলেন গায়ক! চির বিদায় জানালেন বর্ষীয়ান সংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়!

বছরের শুরুতেই আবারও বিরাট বড় দুঃসংবাদ। মিউজিক ইন্ডাস্ট্রির (Music Industry) জনপ্রিয় গায়কের জীবনে শোকের ছায়া। বছর শুরুর পর থেকেই একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে তাতে ভেঙে পড়েছেন সকলে। এবারে সকলের প্রিয় গায়কের জীবনের এমন দুর্ঘটনা কথা জানতে পেরে মন খারাপ হয়ে গেছে সকলের। কিন্তু কিভাবে ঘটল দুর্ঘটনা সেই নিয়েই উঠেছে প্রশ্ন।

ঘটনাটি ঘটেছে আমাদের সকলের প্রিয় প্রখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় এর সাথে। সংগীত শিল্পীর শারীরিক অবস্থার বেশ কিছুদিন ধরেই অবনতি ঘটছিল। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন। বছরের শুরুতে জানুয়ারি মাসে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল প্রতুল মুখোপাধ্যায়কে। সেই সময় তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। স্নায়ু এবং নাক-কান-গলার বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা হয়।

হাসপাতালে ভর্তি করার পর ১ মাসেরও বেশি সময় কেটে যায় কিন্তু তার শারীরিক অবস্থার কোন উন্নতি ঘটেনি। এরপর জানা গিয়েছিল অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয়েছে সংগীতশিল্পী। সপ্তাহ খানেক আগে তাঁর আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। দেখা যায়, হার্ট অ্যাটাক হয়েছে গায়কের। তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয়। দেখা যায় যে ফুসফুসেও সংক্রমণ তৈরি হয়েছে।

এখন চিকিৎসকেরা জানিয়েছিলেন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণও তৈরি হয়েছে তাঁর শরীরে। প্রতুল মুখোপাধ্যায়ের জন্য একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। সোমবার রাতেও বেশ সংকটজনক ছিল তাঁর শারীরিক পরিস্থিতি।

আরও পড়ুনঃ “৭৫-এও বিছানায় সক্ষম আমি”- হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে প্রেম দিবস উদযাপন! প্রেমিকার সঙ্গে ছবি দিয়ে কটাক্ষের মুখে কবীর সুমন!

গায়কের সঙ্গে দেখা করতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এতকিছুর পরেও হলো না শেষ রক্ষা। মৃ’ত্যুর সাথে প্রতিনিয়ত লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন গায়ক। অবশেষে এই পৃথিবীকে চির বিদায় জানিয়ে চলে গেলেন সংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের। ৮৩ বছর বয়সে এসে থামল তাঁর জীবন যাত্রা। বর্তমানে অপূরণীয় ক্ষতির সম্মুখীন বাংলার সংগীত জগত।

Back to top button