“৭৫-এও বিছানায় সক্ষম আমি”- হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে প্রেম দিবস উদযাপন! প্রেমিকার সঙ্গে ছবি দিয়ে কটাক্ষের মুখে কবীর সুমন!

সঙ্গীত জগতের (Music Industry) জনপ্রিয় শিল্পীদের মধ্যে যাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হয়, যিনি খবরের শিরোনামে মাঝেমধ্যেই উঠে আসেন তিনি হলেন কবীর সুমন (Kabir Suman)। রাজনৈতিক বিষয় হোক বা অন্য কোনো বিষয় সব বিষয়ে মন্তব্য করে বারবার খবরের শিরোনাম উঠে এসেছেন তিনি। কিছুদিন আগেও উদিত নারায়ণের চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হওয়াতেও মন্তব্য করেছিলেন তিনি। উদিতের এই কাজকে একেবারেই সঠিক বলে মনে করেন শিল্পী। যা নিয়ে অনেকের কাছে কটুক্তির স্বীকার হতে হয়েছে সুমনকে।

এবারে প্রেম দিবসে নিজের নতুন প্রেমিকাকে নিয়ে ছবি পোস্ট করে ফের বিতর্কের মুখে পড়েছেন তিনি। ‘খোদার কসম জান,আমি ভালবেসেছি তোমায়….’, প্রেম দিবসে গান গাইলেন কবীর সুমন। প্রকাশ্যে আনলেন নতুন প্রেমিকাকে। নতুন প্রেমিকার সাথে মাখো মাখো ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে গায়ককে।

আইনিমতে আজও সাবিনা ইয়াসমিনের সঙ্গে বিবাহিত কবীর সুমন। দুজনের ‘তালাক’ হয়নি এখনো পর্যন্ত। সুমনের পঞ্চম স্ত্রী বাংলাদেশি গায়িকা। কিন্তু সেসবের পরোয়া করেন না তিনি, প্রেমে পড়ার কথা অস্বীকার করেননি তিনি। প্রেমিকাকে আদর করেন, চুমু খান সেই কথা স্বীকার করে নিয়েছেন সকলের সামনেই। এইভাবেই তাঁর প্রেমের উদযাপন করেছেন।

সুমনের প্রেমিকার নাম সৌমী বসুমল্লিক। কবীর সুমনের ছাত্রী তিনি। পেশায় স্কুলশিক্ষিকা। আজকাল তিনি কবীর সুমনের দেখভাল করেন। সংবাদমাধ্যমে কবীর সুমন জানিয়েছেন, ‘সৌমী আমার প্রাণের বন্ধু, তিনি আমার স্বজন। আমি তো বুড়ো হয়ে গিয়েছি। আমার রাতে একা থাকা বারণ। যে দু’তিন জন রাতে আমার সঙ্গে বাড়িতে থাকেন, সৌমী তাঁদের মধ্যে একজন। তিনি আমায় ওষুধ দেন। খাওয়াদাওয়ার দেখভাল করেন।’

আরও পড়ুনঃ ফের নতুন ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ছোট্ট মিহি! আসছে দুগ্গামণি ও বাঘমামা! প্রকাশ্যে প্রথম প্রোমো!

তিনি সাক্ষাৎকারে এটাও স্বীকার করেছেন, ৭৫-এও বিছানায় সক্ষম তিনি। সেই নিয়ে কম বিতর্কের মুখে পড়তে হয়নি তাকে। প্রেমদিবসে সাক্ষাৎকারে বললেন, ‘পুরুষদের কিন্তু বয়স হয়। আমার পুরুষাঙ্গ যেমন এখন আমার মনের কথা আর শোনে না এবং এটা কিন্তু বড়ই দুঃখের, বড়ই আফসোসের!’

Back to top button