অনুপম রায়ের হবু স্ত্রীর ক্যারিয়ার গড়েছেন রাজ চক্রবর্তী? প্রশ্মিতার জন্য কি এমন করেছিলেন তিনি?

বর্তমান যুগে একজন জনপ্রিয় গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রশ্মিতা পাল (Prashmita Paul)। এই মুহূর্তে তাকে নিয়ে চর্চায় মেতেছেন দর্শক মহল কারণ তার প্রেমেই মত্ত জনপ্রিয় গায়ক অনুপম রায় (Anupam Roy)। খুব তাড়াতাড়ি সেই প্রেমকে পরিণতি দিতে চলেছেন দুই সংগীতশিল্পী। তবে দর্শকরা কি জানেন এই গায়িকার জীবন গড়ে দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী!
আরো একবার বিয়ের পিঁড়িতে বস্তু চলেছেন একাধারে গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায়। এই মুহূর্তে তিনি বিয়ে করছেন গায়িকা প্রশ্মিতা পালকে। যতদূর জানার গিয়েছে, অনেকদিন থেকেই অনুপমের সঙ্গে বেশ ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল প্রশ্মিতার। সেখান থেকেই প্রেম এবং আগামীতে হতে চলেছে বিয়ে। বিয়ের ডেটও ইতিমধ্যে জানিয়েছেন গায়ক অনুপম রায়। এই ২ মার্চ, শনিবার, বিয়ে করতে চলেছেন তিনি। বিয়েতে উপস্থিত থাকবেন গায়ক গায়িকার পরিবার। টলিপাড়ার কাউকেই তেমন বিয়েতে আমন্ত্রণ করেননি তিনি।
অনুপমের সঙ্গে প্রশ্মিতার বন্ধুত্ব অনেকদিন থেকেই সেটা আগেই জানানো হয়েছে দর্শকদের। প্রথমবার ২০২৩ সালে জানা গিয়েছিল অর্থাৎ প্রকাশ্যে আসে সেই বন্ধুত্বের কথা। ততদিনে নিজের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিলেন অনুপমের। অনুপমের মতো প্রশ্মিতারও একটি অতীত রয়েছে অর্থাৎ তারও আগে একটা বিয়ে হয়েছিল। তিনি বিয়ে করেছিলেন শৌনক বিশ্বাসকে। তিনি পেশায় এক চিকিৎসক। কিন্তুসেই বিয়ে ভেঙে গিয়েছে। ডিভোর্স হয়ে গিয়েছে প্রশ্মিতারও।
গায়িকার জীবনের শুরুটা হয়েছে এক বাঙালি পরিচালকের হাত ধরে। সালটা ২০১২। প্রশ্মিতাকে এই ইন্ডাস্ট্রিতে এনেছিলেন এক বাঙালি পরিচালকই। সেই পরিচালকের নাম রাজ চক্রবর্তী। তাঁর পরিচালনায় তৈরি হয়েছিল একটি হিট সিনেমা যার নাম “বোঝে না সে বোঝে না” এই ছবিতেই প্রথম গান গেয়েছিলেন প্রশ্মিতা। এই ছবিতে যে গানটি প্রশ্মিতা গেয়েছিলেন, তা হল ‘সাজনা’। এই ‘সাজনা’ গানটি গেয়েই বাংলা সিনেমার জগতে প্লেব্যাকে হাতে খড়ি হয় প্রশ্মিতা।
আরো পড়ুন: কয়েক বছর এগিয়ে যাচ্ছে গল্প! পর্ণার ছেলের চরিত্রে প্রবেশ করছে জনপ্রিয় খুদে শিল্পী!
তারপর থেকে রাজ চক্রবর্তী পরিচালিত ছবিতেই বেশিরভাগ ক্ষেত্রে গান গাইতে দেখা গিয়েছে প্রশ্মিতাকে। রাজ পরিচালিত ‘বরবাদ’ ছবিতেও শোনা যায় প্রশ্মিতার কণ্ঠ। “পারব না আমি ছাড়তে তোকে” এবং “আসো না” গানটিও গেয়েছেন এই গায়িকাই। এরপর এক এক করে বহু ছবিতেই প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান করেছেন তিনি। খুব তাড়াতাড়ি চার হাত এক হতে চলেছে এই দুই গায়ক গায়িকার। তাদের দুজনের একটি সুন্দর বিবাহিত জীবন কামনা করছেন দর্শক মহল।

