কয়েক বছর এগিয়ে যাচ্ছে গল্প! পর্ণার ছেলের চরিত্রে প্রবেশ করছে জনপ্রিয় খুদে শিল্পী!

বাংলা ধারাবাহিকের জগতে এখন একটি জনপ্রিয় নাম হল জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu)। একেবারে সাদাসিধে একটি ঘরোয়া একান্নবর্তী পরিবারের কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু যতদিন এগিয়েছে ততো আকর্ষণীয়তা বৃদ্ধি পেয়েছে এই গল্পের। প্রতিটি প্লটে এসেছে নতুন নতুন সব চমক। যার ফলে বর্তমানে এই ধারাবাহিকটি বেঙ্গল টপার এর জায়গা দখল করেছে।

এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা এবং নায়কের চরিত্রের অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস। দর্শকদের মন জয় করে নিয়েছে এই নায়ক নায়িকার জুটি। এতদিন তাদের মাঝে ভালোবাসা বিবাদ সবটাই দেখেছেন ভক্তরা, এবার তাদের জীবনে আসতে চলেছে একজন ক্ষুদে সদস্য অর্থাৎ বাবা-মা হতে চলেছে ধারাবাহিকের নায়ক নায়িকা। তবে সবকিছু তো এত সহজে হবে না। এখানেও থাকবে নানা রকম টুইস্ট।

বর্তমানে ধারাবাহিকের প্লট অনুযায়ী, কৃষ্ণা এই প্রথমবার তার পুত্রবধূকে মেনে নিয়েছে। যদিও এটা সাময়িক সময়ের জন্য। একবার তার নাতি জন্ম নিলেই আর পর্ণার দিকে ফিরেও দেখবে না সে। আসলে সে মনে করে পর্ণা তার বাবু অর্থাৎ সৃজনকে তার থেকে কেড়ে নিয়েছে। তাই কৃষ্ণা পর্ণার আসন্ন সন্তানকে তার মতন করে তৈরি করতে চায় একপ্রকার পর্ণার ছত্র ছায়া থেকে দূরে রাখতে চায়। তার এই পরিকল্পনা ভবিষ্যতে কতটা সফল হবে সেটাই এখন দেখার বিষয়।

যতদূর শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি ধারাবাহিকে একটি বড়সড় টাইম লিপ নেওয়া হবে। আর এই সময়ের মধ্যেই জন্ম নেবে পর্ণার সন্তান এবং বেশ কিছুটা বড় হয়ে যাবে। শোনা যাচ্ছে পর্ণার সন্তান নিজের মায়ের থেকে বেশি নিজের ঠাকুমাকে ভালবাসবে। তার কথায় ওঠাবসা করবে অর্থাৎ পর্ণাকে না না কারণে অবহেলা করবে। যদিও এই পরিণতি দর্শকদের একেবারেই পছন্দ হয়নি তবুও আগামীতে ভালো কিছু দেখার জন্যই তারা আশাবাদী।

আরো পড়ুন: দর্শকদের মধ্যে আবার ফিরছে আদৃত! বসন্ত বরণে নতুন রূপে অভিনেতাকে দেখে দারুন খুশি ভক্তরা

এখন প্রশ্ন হচ্ছে পর্ণার সন্তান হিসেবে কোন শিশু শিল্পী প্রবেশ করতে চলেছে নিম ফুলের মধু ধারাবাহিকে? এখনো অবধি কোন ক্ষুদে অভিনেতাকে এই চরিত্রে দেখা যাবে সেই সম্পর্কে চ্যানেল এবং ধারাবাহিক কর্তৃপক্ষের তরফ থেকে কিছু স্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যায়নি। তবে খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানেই দর্শকরা জানতে পারবেন আগামীতে ঠিক কি হতে চলেছে? আদৌ কি পুত্র সন্তানেরই জন্ম দেবে পর্ণা? কি মনে হয় দর্শকদের?

Back to top button