‘কিশমিশ’ থেকে ‘খাদান’ দেবের সঙ্গে একের পর এক ছবিতে মিলেছে সাফল্য! তবুও সুরকার নীলায়নের জীবনে ছন্দপতন

যেকোনো সেলিব্রেটির (Celebrity) ব্যক্তিগত জীবন (Personal Life) নিয়ে প্রায়শই চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে (Social Media)। এ আর নতুন কিছুই নয়। অভিনেতা অভিনেত্রী বা গায়ক গায়কদের জীবনে কি হচ্ছে, তারা ব্যক্তিগত জীবনে কার সঙ্গে সম্পর্ক রয়েছেন, কবে বিয়ে করছেন এই প্রশ্নগুলো হামেশাই নেটিজেনদের মনে ভিড় করে। নিজেদের পছন্দের সেলিব্রেটির ব্যক্তিগত জীবন সম্পর্কে তারা খোঁজখবর নিতে ভীষণই আগ্রহী থাকেন।

আর বর্তমানে সেলিব্রিটিদের মধ্যে বিবাহ বিচ্ছেদ, সম্পর্কে ফাটল, দ্বিতীয় বিয়ে এই বিষয়গুলো ভীষণই সাধারণ হয়ে গিয়েছে। অসংখ্য সেলিব্রিটি একাধিক বার বিয়ের পিঁড়িতে বসেছেন। তাদের জীবনে এসেছে একাধিক প্রেম। যে প্রেমের কারণে ভেঙেছে পুরনো সম্পর্ক। এবারে সেরকমই এক জনপ্রিয় জুটির সম্পর্ক ভাঙার খবর ছড়িয়ে পড়েছে। জনপ্রিয় গায়কের পুরনো সম্পর্ক ভেঙেছে। স্ত্রী এর সঙ্গে তার সংসার ভাঙ্গার পর নতুন ভাবে সবকিছু শুরু করেছেন স্ত্রী। কিন্তু অতীতকে আঁকড়ে এখনো সেখানেই পড়ে রয়েছেন গায়ক।

তাদের দুজনের একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে। কন্যা সন্তানকে নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরেই আলাদা থাকতেন তার স্ত্রী। এবারে পুরনো সম্পর্ককে ভেঙে নতুন সম্পর্কে বাধা পড়েছেন গায়কের স্ত্রী। কাজের সূত্রেই তাদের আলাপ। বহু বছরের প্রেম, তারপরে ভালোবেসে বিয়ে করেন তারা। বিয়ের কয়েক বছর পর তাদের জীবনে আসে ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু মেয়ে যখন খুব ছোট তখন থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

দেবের সঙ্গে তার একাধিক ছবিতে কাজ করেছেন গায়ক। সেখানে তার গাওয়া অসংখ্য গান শ্রোতাদের মন ছুয়ে গিয়েছে। এছাড়া আরও বিভিন্ন ছবিতে নিজে গান লিখেছেন এবং গান গেয়েছেন। শোনা যায়, ২০১২ সালে বিয়ে করেন তাঁরা। তার কয়েক বছর বাদেই বিচ্ছেদ। গত ২৬ জানুয়ারি জীবনের নতুন অধ্যায় শুরু করলেন গায়কের স্ত্রী।

আরও পড়ুনঃ আবারো চমকে দিল পরিণীতা! জি-এর ঠেলায় জলসা আউট! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

বহু বছর শ্রোতারা তাঁকে চিনতেন রেডিয়ো উপস্থাপক হিসাবে। বেসরকারি এফএম চ্যানেলে চাকরি করতেন এক সময়। এখন অবশ্য বাংলা মূল ধারার বাণিজ্যিক সিনেমার হিট সুরকার নীলায়ন চট্টোপাধ্যায়। বহু বছর আগে একটি অনুষ্ঠানে নীলায়নের সঙ্গে আলাপ আরজে অয়ন্তিকার। এখন তাদের দুজনের পথ আলাদা। বিয়ের পর মেয়েকে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গে আদুরে ছবি ভাগ করে নিলেন সমাজমাধ্যমে। স্বামীর পাঞ্জাবির সঙ্গে রংমিলন্তি সাদা-লাল শাড়িতে সাজেন অয়ন্তিকা। স্বামী হীরাজিৎ মজুমদার, এক সময় কাজ করতেন একটি সিমেন্ট উৎপাদনকারী সংস্থার মার্কেটিং অফিসার হিসাবে। বর্তমানে রঙ উৎপাদনকারী সংস্থায় কর্মরত।

Back to top button