আবারো চমকে দিল পরিণীতা! জি-এর ঠেলায় জলসা আউট! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে কোনটি একটি সপ্তাহে সব থেকে সেরা সেটা বোঝার একটি অন্যতম এবং প্রধান উপায় হিসেবে টিআরপি তালিকা পর্যবেক্ষণকেই এখন সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই তালিকায় বলে দেয়, কোন ধারাবাহিক আরো কতদিন পর্যন্ত টেলিভিশনের পর্দায় টেলিকাস্ট হবে এবং কোন ধারাবাহিক খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দা থেকে বিদায় নেবে।

প্রধানত সপ্তাহের বৃহস্পতিবার দিনটিতেই টিআরপি তালিকা সম্প্রচারিত হয়। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা। টিআরপি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে প্রত্যেকটি ধারাবাহিক এবং ধারাবাহিক প্রদর্শনকারী চ্যানেল গুলির কাছে। টিআরপিকে বর্তমানে ধারাবাহিকগুলির মানদন্ড বিচার করার অংশ বলা যেতে পারে।

এবার দেখে দেওয়ার পালা এই সপ্তাহের টিআরপি তালিকা। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৭।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী, কোন গোপনে মন ভেসেছে এবং স্টার জলসার কথা ধারাবাহিক। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.৪ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই তিন মেগা।

আরও পড়ুনঃ হাত পা ভে’ঙে, মুখ ফে’টে হাসপাতালে শয্যাশায়ী ভাইজানের বোন! হারালেন হাঁটা চলার ক্ষমতাও!

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে গীতা LLB। এই সপ্তাহে ৭.২ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসার উড়ান ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৪।

1st •• পরিণীতা 8.7
2nd •• ফুলকি 7.8
3rd •• জগদ্ধাত্রী, কথা, গোপন 7.4
4th •• গীতা LLB 7.2
5th •• উড়ান 6.4

Back to top button