৭ মাস ঘরে আটক করে লাগাতার ধ’র্ষণ! ফের গ্রেপ্তার সারেগামাপা খ্যাত নোবেল!

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো গুলির মধ্যে অন্যতম একটি হলো সারেগামাপা (Saregamapa)। এই রিয়েলিটি শো তে প্রতি বছর কত কত ট্যালেন্টেড ছেলেমেয়েরা নিজেদের পরিচয় গড়ে তোলে। সেরকমই সারেগামাপা এর একটি সিজনে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের এক প্রতিযোগী মাইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble, Singer)।
নোবেলের কথা নিশ্চয়ই আশা করি নতুন করে আর কিছুই বলার নেই। সারেগামাপা এর মঞ্চ থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন নোবেল। বাংলাদেশ-ভারত সব জায়গাতেই তার সুনাম ছড়িয়ে পড়েছিল। তবে গায়ককে নিয়ে কম তর্ক বিতর্ক হয়নি। গায়কের জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই তার স্বভাব চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। গায়কের অভদ্র ব্যবহার মানুষকে তার বিরুদ্ধে নিয়ে গিয়েছিল। স্ত্রীকে মারধর, মারাত্মক মদ্যপ নেশা, মদের ঘোরে ভাঙচুর, টাকা নিয়ে শো করতে না যাওয়া, একাধিক অভিযোগ উঠেছিল গায়কের বিরুদ্ধে। এমনকি নোবেলের নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা গিয়েছিল মাঝে।
উল্লেখ্য সারেগামার মঞ্চে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন গায়ক। বিচারকদের কাছেও পেয়েছিলেন অনেক ভালোবাসা। নোবেলের গান শুনে মুগ্ধ হয়েছিল ছোট থেকে বড় সকলে। এই দেশে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানও করেছেন তিনি। তবে তার হঠাৎ এমন অবনতি কেন হয়েছিল সেটা জানা যায়নি। কিন্তু এবারে নোবেলের বিরুদ্ধে উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ।
সম্প্রতি এক তরুণী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। আচমকাই গত ১৯ মে রাতে ফের গ্রেফতার হলেন নোবেল। জানা গিয়েছে সারেগামাপা খ্যাত এই গাটিকের বিরুদ্ধে একটি মেয়েকে ৭ মাস বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে। শুধু আটকে রক্ষা নয়, ধর্ষণেরও। সেই অভিযোগ পাওয়ার পর সেদিন ডেমরা থানার পুলিশ গ্রেফতার করে নোবেলকে।
আরও পড়ুনঃ মাইক্রোওভেনে লেবু গরম! সুস্মিতার এই অদ্ভুত কান্ড ফাঁস করলেন সাহেব! সমাজ মাধ্যমে হাসির খোরাক কথা!
ওই অভিযোগকারিণী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে সমস্ত ঘটনা জানান। তারপর একদিকে সেই মেয়েটিকে উদ্ধার করা হয়, অন্যদিকে গ্রেফতার হন নোবেল। যদিও নোবেলের আইনজীবী জানিয়েছেন ওই অভিযোগকারিণী নাকি আদতে নোবেলের স্ত্রী। আট মাস আগেই নেশামুক্তিকেন্দ্র থেকে বাড়ি ফিরেছিলেন। প্রকাশ্যে নিজের ভুলও সে সময় স্বীকার করেন গায়ক মইনুল আহসান নোবেল। তারপরেও আবার এই বিতর্ক।
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

