মাইক্রোওভেনে লেবু গরম! সুস্মিতার এই অদ্ভুত কান্ড ফাঁস করলেন সাহেব! সমাজ মাধ্যমে হাসির খোরাক কথা!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব। TRP তালিকাতে আগের মতন চমক দেখা না গেলেও, ভালোই ফলাফল করছে প্রতি সপ্তাহে।
প্রতিদিনই ধারাবাহিতে থাকে নিত্য নতুন ধামাকাদার এপিসোড। প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে কথা ধারাবাহিক। যদিও বর্তমানে ধারাবাহিকের জনপ্রিয়তা আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে। দর্শক এখন আর সেভাবে ধারাবাহিকটিকে নিয়ে মাতামাতি করেন না। তবে মাঝেমধ্যেই কথা অর্থাৎ অভিনেত্রী সুস্মিতাকে ট্রোলের মুখে পড়তে হয়। নিজের কর্মকাণ্ডের জন্য, কখনো সাহেবের গায়ে পড়ে যাচ্ছে, কখনো আতলেমি করছে তার জন্য দর্শক অভিনেত্রীকে মোটেই পছন্দ করেন না।
আর ট্রোল, সমালোচনা এগুলো তো অভিনেতা অভিনেত্রীদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কোন না কোন অভিনেত্রীকে নিয়ে হাসাহাসি ট্রোল চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেই তালিকায় সুস্মিতাও রয়েছে। এবারে সুস্মিতার আরো এক কান্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেদার হাসাহাসি ট্রোল শুরু হয়েছে।
সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে বুলি গুহ ঘরবাড়িতে এসে রয়েছে। বুলির নানান কর্মকাণ্ডে বিরক্ত বাড়ির প্রত্যেকে, কিন্তু কথা বুলির মুখের মিল রয়েছে তাই প্রত্যেকেরই মনের ভেতর সুপ্ত একটা আশা রয়েছে। কিন্তু বুলির স্বভাবের সাথে কথার স্বভাবের কোন মিল নেই। কথা যতটা শিক্ষিত ছিল বুলি ঠিক ততটাই নিরক্ষর। অক্ষর জ্ঞানটুকু বুলির নেই। তাই অগ্নিও চাইছে বুলিকে কথা হিসেবে গড়ে তুলতে।
আরও পড়ুনঃ একটি মাত্র সিনেমায় অভিনয় করেছিলেন কিংবদন্তি গায়ক মান্না দে! বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় সেই সিনেমা! জানেন চরিত্রে অভিনয় করেছিলেন তিনি?
এরই মাঝে সাক্ষাৎকারে সুস্মিতার আতলেমি ফাঁস করলেন সাহেব। সাক্ষাৎকারে সাহেব হঠাৎই বলে বসলেন সুস্মিতা নাকি মাইক্রোওয়েভে লেবু গরম করেছেন। আসলে দুপুরে খাবার সাথে প্রত্যেকেই লেবু দেওয়া হয়, আর ভাতের মধ্যে সেই লেবুটা দেওয়া ছিল সেই সুদ্ধ অভিনেত্রী মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়েছেন। যার ফলে লেবুটাও গরম হয়ে গিয়েছে। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

