ফের নতুন ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ছোট্ট মিহি! আসছে দুগ্গামণি ও বাঘমামা! প্রকাশ্যে প্রথম প্রোমো!

দর্শকমহলে ধারাবাহিকের (Bengali Serial) গুরুত্ব অনেকখানি। বিনোদন জগতের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই ধারাবাকিগুলি (Bengali Serial)। ধারাবাহিক গুলি প্রতিদিন সন্ধ্যা বেলা টেলিভিশনের পর্দায় দেখেন বাড়ির মা, কাকিমা তাই ধারাবাহিকের গুরুত্ব রয়েছে আমাদেরকে সমাজে। বর্তমান সময়ে বিনোদন চ্যানেলের সংখ্যা যেমন বেড়েছে। সেই সাথে সাথে ধারাবাহিক গুলোর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক হয় আর সেই ধারাবাহিকগুলি একেকটি একেক ধরনের।
আর ধারাবাহিক জগতে তো প্রতিদিনই নিত্য নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। এক ঝাঁক ধারাবাহিক শেষ হচ্ছে তো এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। স্টার জলসা, জি বাংলা সহ আরও বিভিন্ন চ্যানেলে আসছে নতুন নতুন ধারাবাহিক। কোন ধারাবাহিকের টিআরপি রেটিং কম হলে বা দীর্ঘ অনেক বছর ধরে চলার পর সেই ধারাবাহিক চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়। তার জায়গায় শুরু হয় নতুন ধারাবাহিক।
সম্প্রতি সেরকমই জি বাংলার পর্দায় আসছে এক নতুন ধারাবাহিক। নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। যা দেখে দর্শকেরা তো ভীষণই আগ্রহী হয়ে রয়েছেন এই ধারাবাহিক দেখার জন্য। ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিওতেই দর্শকের মন কেড়ে নিয়েছে।
ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখেই বোঝা যাচ্ছে ধারাবাহিকটি একটি ছোট্ট বাচ্চাকে কেন্দ্র করে শুরু হচ্ছে। ধারাবাহিকে মূল নায়িকা চরিত্র দেখা যাবে অভিনেত্রী মানালি দে কে। এছাড়া সেই ছোট্ট বাচ্চা মেয়েটির ভূমিকায় অভিনয় করবে খুদে শিশু শিল্পী রাধিকা কর্মকার। যাকে আমরা এর আগে জি বাংলার ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিককে ছোট্ট মিহির চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। ওই ধারাবাহিকে টেলিভিশনের পর্দার আরও অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! গুরুতর অবস্থায় হাসপাতালে মৃ’ত্যু শয্যায় রুপঙ্কর বাগচীর স্ত্রী! প্রিয় মানুষের ক’ঠিন লড়াইয়ে সামিল গায়ক!
মানালিকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে। তারপর দীর্ঘ বেশ কিছুদিন পর্দায় দেখে মেলেনি মানালির। দর্শকের মনেও প্রশ্ন ভিড় করেছিল কবে আবার অভিনেত্রীকে দেখা যাবে। অবশেষে দর্শকদের সেই সব অপেক্ষার অবসান ঘটতে চলেছে। পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী মানালি দে। তার নতুন ধারাবাহিকের নাম দুগ্গামনি ও বাঘ মামা। এবার দেখা যাক নিজের নতুন ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন ঠিক কতটা জয় করতে সক্ষম হন অভিনেত্রী।

