বিরাট দুঃসংবাদ! হাসপাতালের বিছানায় মৃ’ত্যুর সাথে লড়ছেন বর্ষীয়ান সংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়!

বছরের শুরুতেই আবারও বিরাট বড় দুঃসংবাদ শোনা গেল। মিউজিক ইন্ডাস্ট্রির (Music Industry) জনপ্রিয় গায়কের জীবনে নেমে এলো শোকের ছায়া। বছর শুরুর পর থেকেই একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে তাতে ভেঙে পড়েছেন সকলে। এবারে সকলের প্রিয় গায়কের জীবনের এমন দুর্ঘটনা কথা জানতে পেরে মন খারাপ হয়ে গেছে সকলের। কিন্তু কিভাবে ঘটল দুর্ঘটনা সেই নিয়েই উঠেছে প্রশ্ন।
ঘটনাটি ঘটেছে আমাদের সকলের প্রিয় প্রখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় এর সাথে। সংগীত শিল্পীর শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বছরের শুরুতে জানুয়ারি মাসে এসএসকেএমে ভর্তি করানো হয়েছি প্রতুল মুখোপাধ্যায়। সেই সময় তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। স্নায়ু এবং নাক-কান-গলার বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা হয়।
হাসপাতালে ভর্তি করার পর ১ মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয়েছে প্রতুলের। সপ্তাহ খানেক আগে তাঁর আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। দেখা যায়, হার্ট অ্যাটাক হয়েছে গায়কের। তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয়। দেখা যায় যে ফুসফুসেও সংক্রমণ তৈরি হয়েছে।
এখন চিকিৎসকেরা জানিয়েছেন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণও তৈরি হয়েছে তাঁর শরীরে। আপাতত সংজ্ঞাহীন অশীতিপর গায়ক। চিকিৎসকদের নিয়ে প্রতুল মুখোপাধ্যায়ের জন্য একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে। সোমবার রাতেও বেশ সংকটজনক ছিল তাঁর শারীরিক পরিস্থিতি।
আরও পড়ুনঃ পূরবীর পিছনে আছে বড় মাথা! আসল অপরাধীকে ধরতে ফাঁদ পাতল শুভলক্ষী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব !
সকলেই আমরা জনপ্রিয় সঙ্গীত শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করছি। বর্ষিয়ান গায়কের অবস্থা আপাতত সংকটজনক। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছে তাকে শারীরিকভাবে সুস্থ করে তুলতে। কিন্তু তার শরীরে অসংখ্য রোগ একসঙ্গে বাসা বাঁধার কারণেই চিকিৎসা পদ্ধতিতে অনেক পরিবর্তন করতে হচ্ছে। গায়কের সঙ্গে দেখা করতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং ইন্ডাস্ট্রির মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন।

