পূরবীর পিছনে আছে বড় মাথা! আসল অপরাধীকে ধরতে ফাঁদ পাতল শুভলক্ষী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব !

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh) সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল যেই লোকটিকে দিয়ে এই নোংরা কাজ করিয়েছে শুভর শাশুড়ি এবং কাকি শাশুড়ি তার জামার একটা বোতাম নিজের ঘরে খুঁজে পাই শুভ। সেখান থেকেই তার মনে সন্দেহ শুরু হয়। তাই জন্য শুভ আদৃত এবং তার কাকা শ্বশুরকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন সবাই মিলে সমস্ত প্রমাণ খুঁজতে শুরু করে দেয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ওই লোকটিকে দেখে শুভ প্রমাণ করে দেয় যে চুরির পিছনে লোকটির হাত রয়েছে।

Grihoprobesh Today Episode 10 February

এরপরে শুভ আদৃত এবং রূপক মিলে চলে যায় ওই লোকটিকে ধরতে। ঐ লোকটিকে ধরার পর আদৃত রীতিমতো চাপ দিতে থাকে সত্যি কথা বলার জন্য। কিন্তু লোকটি কোনভাবেই কোন সত্যি স্বীকার করতে চায়না। সবাই মিলে তাকে চেপে ধরে। বাধ্য হয়ে লোকটি সব সত্যি কথা বলে দেয় সবার সামনে এবং জানায় এই চুরির কাজটি তাকে দিয়ে রূপকের বউ অর্থাৎ রূপকের কাকিমাই করিয়েছে। লজ্জায় মাটির সাথে মিশে যায় রূপক। কিছুতেই নিজের মাথা ঠিক রাখতে পারেনা। বাড়িতে গিয়ে শুরু হয় ঝামেলা। সবার সামনে সব সত্যিটা আসার পর শুভরও খারাপ লাগতে থাকে।

গৃহপ্রবেশ আজকের পর্ব ১১ ফেব্রুয়ারি (Grihoprobesh Today Episode 11 February)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রূপকের জোরাজুরিতে অবশেষে সত্যিটা স্বীকার করে পূরবী। পূরবীর মুখে সত্যি কথা শুনে রূপক নিজেকে ঘরে বন্দী করে ফেলে। এদিকে আদৃত এর মা ভাবতে থাকে কোনোভাবে যেন তার নাম সামনে না আসে। তবে শুভ ভাবে এই কাজ একা পূরবীর পক্ষে কথা সম্ভব নয়, হয়তো সে কারোর সাহায্যে এই কাজ করেছে। কিন্তু সঠিক প্রমাণ না থাকায় শুভ কিছুই করতে পারে না।

আরও পড়ুনঃ অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখল শ্যামলী! নিজের পায়ে উঠে দাঁড়ালো সে! পাশে এসে দাঁড়ালো অনিকেত!

এদিকে রূপক ঘরের দরজা বন্ধ করে বসে আছে। কিছুতেই দরজা খুলছে না। শুভ অনেক জোরাজুরি করার পর অবশেষে দরজা খোলে রূপক। রূপককে এভাবে দেখে শুভর নিজের উপর রাগ হয়, সে ভাবতে থাকে তার নিজের জন্য আজ বাড়ির এই অবস্থা। সে যদি জানতো এরকম পরিস্থিতি তৈরি হবে তাহলে কোনদিনই সত্যিটা খুঁজে বের করতে চাইত না।

Back to top button