এবার স্বস্তিকার সাথে জুটি বেঁধে ফিরছে পর্দার ডোডো দা! কোন চ্যানেলে আসছে এই মেগা?

বাংলা বিনোদনের (Bengali Entertainment) বিভিন্ন টেলিভিশন (Bengali Television) চ্যানেল গুলিতে এমন অনেক ধারাবাহিক সম্প্রচারিত হয়েছে, যেগুলি খুব বেশিদিন টেলিভিশনের পর্দায় স্থায়ী না হলেও সেই মেগার কিছু কিছু চরিত্র দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। তাদেরকে এখনো ভুলতে পারেননি ভক্তরা। ঠিক এমনই একটি চরিত্র হলো মেয়েবেলা ধারাবাহিকের ডোডো।

মেয়েবেলা ধারাবাহিকটিকে ভীষণ পছন্দ করতেন দর্শক মহল। তবে টিআরপি না থাকার দরুন সেই ধারাবাহিকটি খুব বেশি দিন টেলিভিশনের পর্দায় সম্প্রচার চালিয়ে যেতে পারেনি। এই ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা গিয়েছিল নতুন মুখ অভিনেতা অর্পণ ঘোষালকে। আর সেখান থেকে এই অভিনেতা রাতারাতি হাজারো ভক্তের মনে একটা স্থায়ী জায়গা দখল করে নেয়।

ওই ধারাবাহিকটি শেষ হবার পর অন্য কোন মেগায় কাজ করতে দেখা যায়নি এই অভিনেতাকে। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করে বসে ছিলেন কবে আবার নতুন কাজে ফিরবেন তিনি।এইবার নতুন প্রজেক্ট নিয়ে ফিরতে চলেছে অর্পণ ঘোষাল অর্থাৎ মেয়ে বেলার ডোডো। এই গল্পের নাম বসন্ত এসে গেছে।

আরো পড়ুন:মা হতে চলেছে নিলু! সুখবর দিতে সোজা মিষ্টির হাঁড়ি নিয়ে বাপের বাড়িতে হাজির হলো সে! সব শুনে অবাক রাই

এটি হতে চলেছে একটি ত্রিকোণ প্রেমের গল্প। অর্পণ ঘোষাল (Arpan Ghoshal) এখানে জুটি বাঁধতে চলেছেন স্বস্তিকা দত্তর (Swastika Dutta) সাথে। এছাড়াও থাকবেন নতুন অভিনেত্রী ডোনা সাক্ষী সাহা (Dona Saha)। এই ত্রিকোণ প্রেমে জমে উঠতে চলেছে ‘বসন্ত এসে গেছে’। একজন শিক্ষক, তাঁর স্ত্রী এবং নায়কের ছাত্রীর মধ্যে গড়ে উঠবে এই সম্পর্ক।

তবে এটি কোনো টেলিভিশনের ধারাবাহিক নয়। এটি হলো জনপ্রিয় অটিটি মাধ্যম ‘আড্ডাটাইমস’ (Adda Times)-এর নতুন ওয়েব সিরিজে। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এই নতুন ওয়েব সিরিজের টাইটেল ট্র্যাক। প্রকাশ পেতেই ভিডিওটির ভিউজ দেখে মাথা ঘুরে যাওয়ার জোগাড় দর্শকদের ‘আড্ডাটাইমস’-এর সঙ্গে প্রথম বার কাজ করতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা।

Back to top button