মা হতে চলেছে নিলু! সুখবর দিতে সোজা মিষ্টির হাঁড়ি নিয়ে বাপের বাড়িতে হাজির হলো সে! সব শুনে অবাক রাই

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত এই মুহূর্তের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মিঠিঝোড়া (Mithi Jhora)। শুরু থেকেই একেবারে অন্যরকম একটা গল্প পরিবেশন করছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের প্লট ভীষণ আকর্ষনীয় কিন্তু তাও এই ধারাবাহিকটি টিআরপিতে কিছুতেই একটা পাকাপোক্ত জায়গা দখল করতে পারছিল না। তার অন্যতম কারণ হলো এই ধারাবাহিকের বিপরীতে রয়েছে শক্তিশালী প্রতিপক্ষ অনুরাগের ছোঁয়া।

ধারাবাহিকটিকে যাতে দর্শকরা আরো বেশি করে উপভোগ করতে পারে তাই সম্প্রতি ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন করেছে চ্যানেল কর্তৃপক্ষ। আর কিছুদিনের মধ্যেই নতুন সময় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এতদিন ধরে নিজের বোনের শ্বশুরবাড়িতে অনেক অপমানিত হয়েছে ধারাবাহিকের নায়িকা। কিন্তু বর্তমানে অনেক কষ্ট করে একটা ভালো চাকরি পেয়েছে রাই।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, চাকরি ক্ষেত্রে নিজের সততা, সরলতা দিয়ে ইতিমধ্যেই নিজের স্যার অর্থাৎ ধারাবাহিকে রাইয়ের নায়ক অনির্বাণের মন জয় করে ফেলেছে নায়িকা। স্যার তার হাতে খেতে চেয়েছে বলে সে অনেক কষ্ট করে রান্না করে। কিন্তু মায়ের অপমানে সেই রান্না করা খাবার নিয়ে যেতে পারে না রাই। ফল স্বরূপকে কেনা খাবারই নিয়ে যেতে হয় তাকে। সমস্ত ঘটনা জানতে পেরে নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত হয় অনির্বাণ।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, অফিস থেকে ফিরে আসতেই রাই এর হাতে একটা বড়ো মিষ্টির হাড়ি ধরিয়ে দেয় তার মা। সে বলে, এখন থেকে রাই যেনো একটা মিষ্টি খায়। কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারে না রাই। কারণ তার পরিবার সব সময় তার সাথে খারাপ ব্যাবহার করে। আজ হঠাৎ এমন মিষ্টি খাওয়ানোর ঘটা দেখে বেশ কিছুটা অবাক হয় সে।

আরও পড়ুন: ধারাবাহিক ছাড়ার কারণ জানালেন শ্রীতমা মিত্র, যা শুনলে অবাক হবেন আপনিও!

রাই এর মা তাকে জোর করতে থাকে। ফলে রাই মিষ্টির হাঁড়ি থেকে একটা মিষ্টি তুলে নেয়। এরপর সে বলে, “নিলাম, এবার বলো কি হয়েছে?” তখন রাই এর মা বলে, রাই মাসী হতে চলেছে। নিলুর কোল জুড়ে একটা বাচ্চা আসতে চলেছে। রাই অবাক হয়ে নিলুর মুখের দিকে তাকিয়ে থাকে। নিলু নিজের দিদির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে।

Back to top button