পহেলগাঁও জঙ্গি হামলায় অরিজিৎ সিংয়ের রোমহর্ষক পদক্ষেপ! কেন এমন সিদ্ধান্ত নিলেন গায়ক?

বর্তমানে অগ্নিগর্ভ হয়ে আছে কাশ্মীর। ভূস্বর্গ বর্তমানে পরিণত হয়েছে নরকে। কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে টুরিস্টদের উপর হামলা নিয়ে এখন চিন্তিত গোটা দেশবাসী। একের পর এক হিন্দুদের গুলি করে খুন করা হয়েছে। এই ভয়ংকর পরিস্থিতিতে কাশ্মীর থেকে বের হতে হিড়িক পড়ে গিয়েছে টুরিস্টদের। কেউ গেছিলেন তাদের বিয়ের পর প্রথম হানিমুনে আবার কেউ পরিবারের সাথে প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি উপভোগ করতে গেছিলেন। তারা কেউই ভাবতে পারেনি তাদের আর বাড়ি ফেরা হবে না। স্ত্রীর সামনেই গুলি করা হয়েছে স্বামীকে। মৃত্যু হয়েছে নৌসেনার। বিয়ের মাত্র ৭ দিনের মধ্যে স্বামীহারা হলেন তিনি। এবারে এই ঘটনায় বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং (Arijit Singh)

এই সময়ে ধর্ম পরিচয় বেছে জঙ্গি হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। রোমহর্ষক অভিজ্ঞতা সাক্ষী হওয়ার পর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কাশ্মীরই যেন হয়ে উঠেছে বিভীষিকা। এই পরিস্থিতিতে গোটা দেশবাসী দুঃখ প্রকাশ করেছেন। সেলিব্রেটিরাও সোশ্যাল মিডিয়াতে নানান বার্তা দিয়েছেন। এবারে বিশেষ ঘোষণা করলেন অরিজিৎ সিং।

নিজের সমাজ মাধ্যমেই তিনি এই বিষয়ে আপডেট দিয়েছেন। আসলে আগামী দিনে চেন্নাই শহরে শো হওয়ার কথা ছিল অরিজিতের। আগামী ২৭ তারিখ শো ছিল সেখানে। কিন্তু মানসিক ভাবে স্তব্ধ অরিজিৎ সেই সিদ্ধান্ত পাল্টে ফেললেন এবং তিনি এও জানালেন, আপাতত সেই শো হচ্ছে না। কী আপডেট দিলেন তিনি? গায়ক সাধারণত খুব কম পোস্ট করেন সমাজ মাধ্যমে। কিন্তু দেশ এবং দশের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শেষ কিছুদিনে যা ঘটে গিয়েছে, সেই নির্মম কাণ্ডের পরবর্তীতে, শোয়ের অর্গানাইজাররা এবং শিল্পীরা একত্রে এই সিদ্ধান্তই নিয়েছেন, আগামী ২৭ তারিখ চেন্নাইতে আমাদের যে শো হওয়ার কথা ছিল, এটি আর হচ্ছে না। এই শো ক্যানসেল করা হয়েছে। যারা টিকিট কেটেছেন তারা চিন্তা করবেন না, আপনাদের পুরো পয়সা রিফান্ড করে দেওয়া হবে। যে পদ্ধতিতে আপনার টিকিট কেটেছেন সেই মোডেই টাকা ফেরত যাবে। আর বিস্তারিত জানতে আপনারা এই ইমেইলে যোগাযোগ করুন। আশা করবো আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন।

আরও পড়ুনঃ ‘আমার মায়ের মতন মানুষ…’- অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জিকে নিয়ে কেনো এমন বললেন মেয়ে মেঘা!

উল্লেখ্য এর আগেও অরিজিৎ নানান সময়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। প্রতিবাদের সুর চড়িয়েছেন নিজের গানের মাধ্যমে। কখনোই তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। তাই এবারেও তার অন্যথা হলো না। নিজের মতন করে প্রতিবাদ জানিয়েছেন গায়ক।

Back to top button