‘আমার মায়ের মতন মানুষ…’- অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জিকে নিয়ে কেনো এমন বললেন মেয়ে মেঘা!

৫০ বছরের বেশি সময় ধরে টলিউড (Tollywood) এবং বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছে মৌসুমী চ্যাটার্জী (Moushumi Chatterjee)। ১৯৬৭ সালে তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’র হাত ধরেই বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। শেষবার তাঁকে দেখা গিয়েছে ‘পিকু’ সিনেমায়। টলিউডের উত্তম কুমার থেকে বলিউডের অমিতাভ বচ্চন অভিনেতার নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন অভিনেত্রী। নিজের রূপ এবং অভিনয়ের দক্ষতায় বছরের পর বছর ধরে মন জিতে এসেছেন অভিনেত্রী।

তার ঝুলিতে রয়েছে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। বাংলা থেকে হিন্দি ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন ৭০ দশক জুড়ে। কেবল সৌন্দর্যে নন, অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন কত শত মানুষকে। সম্প্রতি দীর্ঘ কয়েক বছর পর আবারও বাংলা ছবিতে ফিরেছেন অভিনেত্রী। যশ এবং নুসরাতের সাথে একই পর্দায়। দেখা যাবে মৌসুমী চ্যাটার্জিকে ছবি আড়ি তে মায়ের ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী।

আজ ২৫ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে আড়ি। আর সেই কারণেই বেশ কিছুদিন ধরে প্রিমিয়ার, ছবির পোস্টার লঞ্চের বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। এরই মাঝে তিনি সাক্ষাৎকারে ধরা দিয়েছেন একাধিকবার। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিল মৌসুমী চ্যাটার্জির ছোট কন্যা। সেখানে সাক্ষাৎকারে মায়ের সম্পর্কে এসে কি বললেন তিনি! অভিনেত্রীর মেয়ের মুখে অভিনেত্রী সম্পর্কে এমন কথা শুনে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

তবে হঠাৎ করে অভিনেত্রী সম্পর্কে কেন এমন কথা বললেন অভিনেত্রী মেয়ে? অভিনেত্রী সম্পর্কে দর্শকদের যা ধারণা ছিল তাই সত্যি? অভিনেত্রীর মেয়ে ক্যামেরার সামনে এভাবে মায়ের সম্পর্কে কথাটা বলবেন তা কেউই আশা করেননি। কিন্তু কি এমন বলেছেন অভিনেত্রীর কন্যা, যা শুনে অবাক হয়ে গিয়েছেন সকলে।

আরও পড়ুনঃ স্বয়ম্ভুর মুখোমুখি দুর্গা! মেয়েকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা স্বয়ম্ভু! জগদ্ধাত্রীর শরীরেও প্রাণের স্পন্দন! ফাঁ’স ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব

সাক্ষাৎকারে মায়ের সম্পর্কে মেয়েকে বেশ কিছু প্রশ্ন করা হয় সেখানে এই মৌসুমী চ্যাটার্জির ছোট কন্যা সাক্ষাৎকারে বলেন, “আমার মা নিজের সেরাটা করতে পারে, আমার মায়ের মত মানুষ হবে না।” নিজের মায়ের জন্য সত্যি গর্ববোধ করেন তিনি। এমনিই মৌসুমী চ্যাটার্জির ব্যবহার, কথাবার্তা বরাবর তাকে সকলের খুব প্রিয় করে তুলেছেন। তিনি সত্যি একজন ভালো মানুষ সেটা আবারও জোর গলায় বললেন অভিনেত্রীর কন্যা।

Back to top button