পরনে গেরুয়া পোশাক, গলায় উত্তরীয়! একেবারে অন্যরূপে ধরা দিলেন অরিজিৎ সিং! তবে কি এবার সাধনার পথ বেছে নিলেন তিনি?

বরাবরই নিজের গানের কারণে খবরের শিরোনামে উঠে আসে তার নাম, তাছাড়াও তার ছাপোষা জীবনযাপনের কারণেও তাকে নিয়ে সারা সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে চর্চা চলে। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে এখানে, হ্যাঁ এখানে কথা বলা হচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) কে নিয়ে। বরাবরই নিজেকে মিডিয়ার লাইম লাইটের থেকে দূরে রাখতেই পছন্দ করেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা খুব একটা পছন্দ করেন না। এমনকি সাক্ষাৎকারেও এইসব বিষয় এড়িয়ে চলেন। সোশ্যাল মিডিয়া থেকে কত রকমের গুজব ছড়িয়ে যায় সকলের অজান্তেই বিশেষ করে সেলিব্রেটিদের নিয়ে তো নানান রকমের গল্প রটে যায় মুহূর্তের মধ্যে।
‘ফেম গুরুকুল’ থেকে বিরাট লাইমলাইট না পেলেও, তার বছর পাঁচ- ছয়েক পরে অরিজিৎ-এর ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি। আর বর্তমানে তার জনপ্রিয় তা নিয়ে তো নতুন করে আর কিছুই বলার নেই।
তবে এবারে অরিজিৎ সিং ধরা দিলেন একদম অন্য রূপে। অনেকেই হয়তো জানেন না অরিজিৎ সিংহের মা বাঙালি, বাবা পঞ্জাবি। তবে সব ধর্মের প্রতি তাঁর আস্থা সমান। এ বার অরিজিৎ গেলেন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। পরনে গেরুয়া কুর্তা, গলায় জড়ানো উত্তরীয়, সঙ্গে লাল ধুতি। স্বামীর পাশে অরিজিতের স্ত্রী কোয়েল। তিনি পরেছিলেন লাল শাড়ি। দু’জনের গায়ে জড়ানো নীল চাদর। আরতির সময় ভক্তিমগ্ন দু’জনে।
২০ এপ্রিল রবিবার সকালে মহাকাল মন্দিরে পুজো দিতে দেখা যায় অরিজিৎকে। পুরোহিত তাঁর গলায় ওঁ লেখা একটা লাল উত্তরীয় পরিয়ে দেন। স্ত্রীকে পাশে নিয়ে মন্দিরে অনুষ্ঠিত ‘ভস্ম আরতি’তে যোগ দেন গায়ক। এরই পাশাপাশি মন্দিরের বিশেষ নাটমন্দির ‘নন্দী হল’-এ বেশ কিছু ক্ষণ ধ্যান করতেও দেখা যায় তাঁদের। ১৯ এপ্রিল ইনদওরে গানের অনুষ্ঠান ছিল অরিজিতের। পরের দিন সকালে পুজো দিতে পৌঁছোন গায়ক। সমাজমাধ্যমে ভাইরাল সেই ছবি।
আরও পড়ুনঃ ‘কথা দিও কথা রাখেনি…চরম দুঃসময়ে বাদ পড়েছি!’ অভিনেতার কন্ঠে আক্ষেপের সুর! চাকরি ছেড়ে অভিনয় করতে এসে ঠকে গেছেন বর্ষীয়ান অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার!
শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী শহরের প্রাণকেন্দ্র এই মন্দিরকে দেশের অন্যতম পবিত্র মন্দির বলে গণ্য করা হয়। হিন্দু দেবতা শিবের অনেক রূপের মধ্যে একটি রূপ মহাকাল। হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মহাকালেশ্বর। মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গই একমাত্র জ্যোর্তিলিঙ্গ, যার মুখ দক্ষিণ দিকে। বাকি এগারোটি জ্যোতির্লিঙ্গই পূর্বমুখী। সেই কারণে এই মন্দিরের শিবলিঙ্গ ‘দক্ষিণমুখী’ নামেও পরিচিত।

