‘কথা দিয়েও কথা রাখেনি…চরম দুঃসময়ে বাদ পড়েছি!’ অভিনেতার কন্ঠে আক্ষেপের সুর! চাকরি ছেড়ে অভিনয় করতে এসে ঠকে গেছেন বর্ষীয়ান অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার!

টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন বোধিসত্ত্ব মজুমদার।

সত্যিরে দশকের সময় থেকে বাংলা চলচ্চিত্র জগতে তাপীয় অভিনয় করছেন তিনি বড় পর্দা হোক বা ছোট পর্দা দুই জায়গাতেই সাবলীল ভাবে নিজের অভিনয়ের দক্ষতা ফুটিয়ে তুলেছেন যে কোন চরিত্রেই তাকে অসাধারণ অভিনয় করতে দেখেছি আমরা। সেই সময় থেকে আজ পর্যন্ত অভিনেতার অভিনয় ভুলেনি দর্শক যারা অভিনেতার অভিনয় দেখে এসেছেন বরাবর তারা আজও অভিনেতাকে টিভির পর্দায় দেখতে চান।

তবে শেষ কয়েক বছর ধরে সময় অনেক পাল্টেছে। এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত, কিন্তু বর্তমানে তাদের খুঁজেই পাওয়া যায় না। না বড় পর্দায় না টেলিভিশনের পর্দায় কোথাও তাদের অস্তিত্ব নেই। ধীরে ধীরে যেন কেমন হারিয়ে যাচ্ছে তারা। সেই দলে রয়েছে অভিনেতা বোধিসত্ত্ব।

সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন নিজের আক্ষেপের কথা। জানিয়েছেন এমন অনেক সিনেমা টেলিভিশন থেকে বাদ পড়েছেন তিনি কথা দিয়েও কথা রাখেনি পরিচালক প্রযোজকেরা। অভিনেতা জানান, ‘এমন অনেক সিনেমাতেই প্রযোজক প্রথমে আমাকে নেওয়ার কথা বলেছিলেন এবং পরে রাতারাতি আমার নাম সেই সিনেমা সিরিয়াল থেকে বাদ পড়েছে। কিন্তু কয়েক বছর পর সেই প্রযোজক আমার হাতে পায়ে ধরে অনুরোধ করেছেন অভিনয় করার জন্য।’

আরও পড়ুনঃ ফাঁস হয়ে গেলো গায়েত্রীর গোপন রহস্য! কথা রাখতে পারল না দুগ্গামণি! ফাঁস ধারাবাহিকের আগামী পর্ব!

শেষবার অভিনেতাকে কোথায় দেখা গিয়েছিল সেটা মনে করতে গেল বেশ সময় লাগবে। অভিনেতার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন অভিনেতাকে আবার পর্দায় দেখার জন্য। শেষ কয়েক বছর ধরে তো বাবা, শ্বশুর ইত্যাদি ভূমিকাতেই দেখা যাচ্ছে অভিনেতাকে।

Back to top button