বিরাট দুঃসংবাদ! হাতে ব্যান্ডেজ, চলছে স্যালাইন! শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী!

বিনোদন জগতের রঙিন পর্দার আড়ালে কত রহস্য লুকিয়ে থাকে, তার ঠিক নেই! কখন যে প্রিয় তারকারা দর্শকদের মনোরঞ্জন করতে করতে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, তা বোঝা যায় না। কখনও টানা শুটিং, কখনও চরম পরিশ্রম—এই সবের মাঝে নিজেদের অসুস্থতার কথাও ভুলে যান অনেক অভিনেতা-অভিনেত্রী। তবে এবার ছোট পর্দার এক জনপ্রিয় মুখকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখে চমকে উঠেছেন অনুরাগীরা।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী বর্তমানে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে উর্মির চরিত্রে অভিনয় করছেন। যদিও এখন দর্শকদের কাছে তিনি উর্মি নামেই বেশি পরিচিত। অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়, নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেন অনুরাগীদের জন্য। তবে রবিবার সকালে তাঁর এক পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায়। কারণ, তিনি নিজেই তিনটি ছবি শেয়ার করেন যেখানে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, এক হাতে ব্যান্ডেজ, অন্য হাতে স্যালাইনের নল।

সৌমিলি বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, পর্দায় উর্মি ও সূর্যের সম্পর্কের নানা ওঠাপড়া নিয়ে চলছে গল্প। তবে সৌমিলির ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা নেই। অন স্ক্রিন জামাইবাবু দিব্যজ্যোতির (সূর্য) সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়। কিছুদিন আগেই বউবেশে ফটোশুটের ছবি পোস্ট করে এই জল্পনা আরও উসকে দিয়েছিলেন অভিনেত্রী। এমনকি একই সময়ে দুজন পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিলেন, যদিও আলাদা পোস্ট করেছিলেন।

কিন্তু হঠাৎ করে হাসপাতালে কেন সৌমিলি? অভিনেত্রীর পোস্ট দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকেই ভাবতে শুরু করেন, কোনো গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। যদিও ধারাবাহিকের নিয়মিত দর্শকরা বিষয়টি ধরে ফেলেন যে এটি শুটিংয়েরই অংশ হতে পারে। অভিনেত্রী নিজেও ছবির ক্যাপশনে উল্লেখ করেছেন ‘অনুরাগের ছোঁয়া’ দেখার অনুরোধ জানিয়েছেন। ফলে অনেকেই আন্দাজ করেছেন, এটি সিরিয়ালেরই একটি দৃশ্য। কিন্তু আসল সত্যিটা কি?

আরও পড়ুনঃ খু’নের দায়ে গ্রেফতার লাবণ্য! ফুলকির অনুপস্থিতিতে বিরাট চাল চললো রুদ্র! এই হ’ত্যা মামলার মীমাংসা করতে পারবে তো ফুলকি?

সূত্রের খবর, সৌমিলি আসলে ভালোই আছেন। এটি সত্যিই ধারাবাহিকের একটি দৃশ্য, যেখানে উর্মিকে অসুস্থ দেখানো হয়েছে। তবে টানা শুটিংয়ের কারণে অভিনেত্রী কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই হাসপাতালে শুটিংয়ের সুযোগে কিছুক্ষণ বিশ্রামও নেন। কিন্তু এই ছবি দেখে অনেকেই ভাবতে শুরু করেছিলেন, তিনি সত্যিই অসুস্থ হয়ে পড়েছেন! এখন সৌমিলির এই ছবিকে ঘিরে চর্চা তুঙ্গে, তবে তিনি সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।

Back to top button