খু’নের দায়ে গ্রেফতার লাবণ্য! ফুলকির অনুপস্থিতিতে বিরাট চাল চললো রুদ্র! এই হ’ত্যা মামলার মীমাংসা করতে পারবে তো ফুলকি?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে যেহেতু ফুলকি রোহিত তথার মৃত্যু তদন্ত করতে দিল্লিতে নেমে পড়েছে সেই জন্য ভীষণ ভয় পেয়ে রয়েছে রুদ্র। তার ভয় হচ্ছে যদি কোনভাবে ফুলকির হাতে প্রমাণ চলে আসে রুদ্রর বিরুদ্ধে তাহলে সে ফেঁসে যাবে। তাই জন্য রায় চৌধুরী পরিবারকে বিপদে ফেলার প্ল্যান করতে থাকে রুদ্র।

Bengali serial

সেই মতই লাবণ্যকে ফাঁসানোর জন্য রুদ্র নিজের দলের লোককে নিজের হাতে গুলি করে এবং এই ঘটনাটা জটিল করে তোলে। সবাইকে জানিয়ে দেয় রুদ্রর দলের লোককে পাওয়া যাচ্ছে না। লাবণ্য তার কোন ক্ষতি করার চেষ্টা করেছে। তারপরেই পুলিশ রায়চৌধুরী বাড়িতে তদন্ত করতে আসে।

ফুলকি আজকের পর্ব ১৬ ফেব্রুয়ারি (Phulki Today Episode 16 February)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে পুলিশ তদন্ত করে লাবণ্যর অফিস থেকে একটা পিস্তল পায়। সেখানে লাবণ্যর হাতের ছাপ রয়েছে। কিন্তু লাবণ্য তো বুঝতেই পারেনা তার অফিসে ওই পিস্তল কি করে গেল। কিন্তু ফুলকি তো ভালোই বুঝতে পারে এই পুরোটাই একটা ষড়যন্ত্র। এদিকে সেই সময় রুদ্র উপস্থিত ছিল সেখানে। এরপর পুলিশ গোটা বাড়ি সার্চ করার আদেশ দেয়।

আরও পড়ুনঃ শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা! নিজের মুখেই জানালেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি!

গোটা বাড়ি সার্চ করতে গিয়ে লাবণ্যর বাবা পল্লব বাবুর ঘর থেকে রুদ্রর দলের ওই লোকটির ডেড বডি পাওয়া যায়। এই বিষয়ে তো বাড়ির কেউই কিছু জানতো না। অংশু ঐ লোকটির ডেড বডি খুঁজে পাওয়ার পর তো অবাক হয়ে যায়। তারপর যথারীতি তদন্ত শুরু হয়ে যায়। হাতের ছাপ পরীক্ষা করার জন্য লোক আসে ডিপার্টমেন্ট থেকে। তারপর বন্দুক থেকে এবং ওই আলমারি লাবণ্যর হাতের ছাপ পাওয়া যায়। আর সেই জন্যই পুলিশ তদন্ত শুরু করে। বাধ্য হয়েই অংশুকে লাবণ্য এবং পল্লব বাবুকে গ্রেফতার করতে হয়। এবার দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button