মহুয়া রায়চৌধুরীর মৃ’ত্যুর পর তাঁর সংলাপে অন্য কণ্ঠ! এত বছর পর সামনে এলো অজানা সত্য! জানেন তাঁর চেহারায় বসানো হয়েছিল কোন অভিনেত্রীর কন্ঠ?

বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু ঘটনা আছে, যা আজও দর্শকদের মনে গভীর দাগ কেটে আছে। তেমনই এক নাম মহুয়া রায়চৌধুরী। জনপ্রিয়তার শিখরে থাকা অবস্থাতেই আকস্মিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু গোটা ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিয়েছিল। সেই ঘটনার বহু বছর পরেও তাঁর মৃত্যু নিয়ে নানা আলোচনা ও জল্পনা থামেনি।
মহুয়ার মৃত্যুর সময় তিনি একসঙ্গে একাধিক ছবির কাজে ব্যস্ত ছিলেন। কিছু ছবির শুটিং শেষ হয়েছিল, আবার কিছু ছবির কাজ অসম্পূর্ণ ছিল। পরে সেই ছবিগুলো মুক্তিও পায় এবং আশ্চর্যজনকভাবে প্রায় সবকটিই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে। বিশেষ করে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘অভিমান’ ছবি দুটি তখন ব্যাপক জনপ্রিয়তা পায়।
তবে মহুয়ার অকাল মৃত্যুর কারণে ছবিগুলোর ডাবিং নিয়ে বড় সমস্যা তৈরি হয়েছিল। সেই সময় প্রযোজক ও পরিচালকদের সামনে প্রশ্ন ছিল, কে মহুয়ার চরিত্রে কণ্ঠ দেবেন। শেষ পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হয় অভিনেত্রী অনামিকা সাহাকে।
আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনায় র’ক্তাক্ত অভিনেত্রী! দুই হাতে ব্যান্ডেজ! র’ক্ত আটকাতে পড়েছে ১৮টি সেলাই! এখন কেমন আছেন অভিনেত্রী স্বর্ণকমল দত্ত?
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/e6vyzQqqbYhKHZQtHkpNE5I32MK.jpg)
এক সাক্ষাৎকারে অনামিকা সাহা জানান, মহুয়ার মৃত্যুর পর তাঁর চরিত্রে কণ্ঠ দেওয়া সহজ ছিল না। তিনি বলেন, পরিচালক বিরেশ চট্টোপাধ্যায় তাঁর কাছে এসে অনুরোধ করেছিলেন ‘অনুরাগের ছোঁয়া’ ছবিতে মহুয়ার চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য। প্রথমে তিনি রাজি হননি, কারণ মহুয়া তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁকে পর্দায় দেখলে নিজের আবেগ সামলাতে পারবেন না বলেই মনে হয়েছিল তাঁর।
শেষ পর্যন্ত পরিচালক ও প্রযোজকদের অনুরোধে তিনি রাজি হন। অনামিকা জানান, ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘অভিমান’ ছবিতে মহুয়ার চরিত্রে তাঁরই কণ্ঠ ব্যবহার করা হয়েছিল। তিনি আরও বলেন, মহুয়ার সঙ্গে তাঁর বন্ধুত্ব খুব গভীর ছিল। আজও যখন সেই ছবিগুলো টেলিভিশনে দেখা যায়, তখন পর্দায় মহুয়ার মুখে নিজের কণ্ঠ শুনে এক অদ্ভুত অনুভূতি হয় তাঁর।

