বিরাট দুঃসংবাদ! হৃদরোগে আক্রান্ত অভিনেতা! বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে সুমন্ত মুখোপাধ্যায়!

বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকালে নিজের বাড়িতে থাকাকালীন আচমকাই তাঁর বুকে ব্যথা শুরু হয়। এরপর পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে কলকাতার একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতার শারীরিক অবস্থার বিস্তারিত জানতে চিকিৎসকেরা অ্যাঞ্জিওগ্রাফি করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসার পরিকল্পনা করা হবে বলে জানা যাচ্ছে।

এই ঘটনার খবর জানিয়েছেন ছোট ও বড়পর্দার পরিচিত অভিনেতা শুভ্রজিৎ দত্ত। তিনি দ্য ওয়ালকে জানান, সুমন্ত মুখোপাধ্যায় বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

Angiography

আরও পড়ুনঃ ‘রিয়ালিটি শো তে থাকতে গেলে মিথ্যে গল্প বলতে হবে কেন?’ ‘মিথ্যে গল্প রং চড়িয়ে বলতে পারব না…গান গাইতে পারলে থাকবে, নয়তো বের করে দিন!’ জল মেশানো গল্প না বলে, মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন গায়িকার মা! ভয়ংকর সত্য সামনে আনলেন অন্বেষা দত্ত!

অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায় এবং তাঁর শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।

Back to top button