সারাদিন সমাজ মাধ্যমে গালাগাল খাচ্ছে দুই শালিক নন্দিনী তিতিক্ষা! কিন্তু কেন?

আগামী ৩০ শে সেপ্টেম্বর থেকে স্টার জলসা (Star jalsha) নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik) শুরু হচ্ছে। ক্রেজি প্রোডাকশন হাউজ এর পক্ষ থেকে আনা হচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর এই ধারাবাহিক নিয়ে তো দর্শকদের মনে ব্যাপক উত্তেজনা রয়েছে। ধারাবাহিকের কাস্টিং ভীষণই পছন্দ হয়েছে দর্শকদের। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী তিতিক্ষা দাস (Titiksha Das), নন্দিনী দত্ত (Nandini Dutta), অর্কপ্রভ রায় (Arkaprava Roy) এবং অভিনেতা সায়ন বসুকে (Sayan Bose)। তিনজনেই কিন্তু ধারাবাহিক জগতের বেশ পরিচিত মুখ।
ধারাবাহিক শুধুর আগেই বিভিন্ন সাক্ষাৎকারে ধরা দিচ্ছে ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা। সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরছে তাদের ধারাবাহিকের খুঁটিনাটি বিভিন্ন খবর, পাশাপাশি ধারাবাহিকের অফস্ক্রিন সম্পর্ক। তারা কি কি করছে, তার মধ্যে কেমন বন্ধুত্ব তৈরি হয়েছে সবকিছু। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধরা দিয়েছে অর্কপ্রভ এবং নন্দিনী। সেখানেই ধারাবাহিকের আগে তাদের খুনসুঁটি মাখা বন্ধুত্বের সাক্ষী থাকলেন দর্শক।
সাক্ষাৎকারে দুজনকে নিজেদের চরিত্র নিয়ে বলতে শোনা যায়। নন্দিনীর চরিত্রের নাম ঝিলিক। তার চরিত্রটি ভীষণ আত্মনির্ভর, সাহসী এবং স্পষ্টবাদী। অন্যদিকে অর্কপ্রভর চরিত্রের নাম দেবা। তার চরিত্রটিও ভীষণই স্পষ্টবাদী, আনন্দ করতে ভালোবাসে, যে কারো বিপদে ঝাঁপিয়ে পড়ে। মোটকথা দুজনে চরিত্রেই একটা অন্যরকম ব্যাপার তুলে ধরা হবে। এর আগে অর্কপ্রভকে আমরা প্রত্যেকেই দুর্জয়ের চরিত্রে দেখেছি। সেই চরিত্র থেকে বেরিয়ে একেবারেই অন্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে।
সাক্ষাৎকারে ধরা দিলেন দুই অভিনেতা অভিনেত্রী
নন্দিনী এবং অর্কপ্রভ জানান তাদের দারুন বন্ধুত্ব হয়ে গিয়েছে ইতিমধ্যে। তারা প্রায় সকলেই সমবয়সী। অফস্ক্রীন সম্পর্ক এখনই তাদের মধ্যে অনেক ভালো, কাজ করতেও তাই ভীষণ মজা হচ্ছে। প্রত্যেকেই খুব ভালো কাজ করছে। অন্যদিকে নন্দিনী বলে ‘তিতিক্ষা এবং আমাকে রীতিমতন গালাগাল দিচ্ছেন দর্শক, অনেকেই বলছেন এই জুটি দেখতে চাইনা, এই মেয়েকে দেখতে চাইনা আমরা দুর্যানিকে চাই।’ এই কথা শুনে অর্কপ্রভ বলেন আমার এবং রানীর জুটিকে এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমাদের এক জায়গায় আটকে থাকলে তো হবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন টিমে কাজ করতে পেয়ে আমি খুবই আপ্লুত। এখানে টিমের সকলেই খুব ভালো, আমরা খুব মজা করে কাজ করছি। দুর্যানিকে যেমন ভালোবাসা দিয়েছেন দর্শক তেমনি নতুন জুটিকেও ভালবাসুন। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আসছে আমাদের নতুন ধারাবাহিক।’
আরও পড়ুনঃ শেষ বয়সে ভুগেছিলেন অর্থ কষ্টে! দুয়ারে দুয়ারে চাইতে হয়েছে ভিক্ষা! যোগ্য সম্মান পাননি অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়
অন্যদিকে ধারাবাহিকের গল্প নিয়ে প্রশ্ন করা হলে অর্কপ্রভ জানান ‘ধারাবাহিকের গল্প একেবারে অন্যরকমের হতে চলেছে। প্রতিটি এপিসোডেই থাকবে নতুন নতুন চমক। তাই শুরু থেকে দেখতে হবে ধারাবাহিকটি। মাঝপথে দেখা শুরু করলে কিছুই বুঝতে পারবে না। প্রতিটি এপিসোড এর সঙ্গে প্রতিটি এপিসোডের সূত্র রয়েছে।’

