‘শ্বেতা কি বলির পাঁঠা!’ ‘ও এমন একটা মানুষ যাকে…’ ‘দয়া করে ওকে একটু ভালো থাকতে দিন!’ রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃ’ত্যুতে অভিনেত্রীর দিকে কটাক্ষের ঝড়! শ্বেতার পাশে দাঁড়িয়ে মুখ খুললেন তিতিক্ষা দাস!

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। তবে এই দুঃখের মাঝেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ার একাংশ রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রকে লক্ষ্য করে একের পর এক অভিযোগ তুলছে। তাঁর পুরনো ভিডিও, ব্যক্তিগত মুহূর্ত নিয়ে নানা মন্তব্য করা হচ্ছে, যা নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।

এই পরিস্থিতিতে মুখ খুললেন অভিনেত্রী তিতিক্ষা দাস। তিনি স্পষ্ট করে জানান, শ্বেতা শুধু সহকর্মী নন, তাঁর খুব কাছের মানুষ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিতিক্ষা লিখেছেন, শ্বেতা তাঁর সবচেয়ে বিশ্বাসের জায়গা এবং অত্যন্ত ভালো মনের মানুষ। তাঁর মতে, এমন মানুষ খুব কমই দেখা যায়, যাকে এতটা ভরসা করা যায়।

নেটিজেনদের একাংশ যেভাবে শ্বেতার দিকে আঙুল তুলছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিতিক্ষা। তিনি জানতে চান, সত্যিই কি কোনও প্রমাণ ছাড়া এভাবে কাউকে দায়ী করা ঠিক? রাহুলের জন্য বিচার চাইতে গিয়ে অন্য একজনকে অন্যায়ভাবে আঘাত করা হচ্ছে কি না, সেই বিষয়েও ভাবতে বলেছেন তিনি।

এছাড়া অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধেও সরব হয়েছেন তিতিক্ষা। তিনি মনে করিয়ে দেন, পাবলিক ফিগার হলেও প্রত্যেকের ব্যক্তিগত জীবন রয়েছে। কাউকে রাস্তায় দেখা গেলেই তা নিয়ে মন্তব্য করা বা বিকৃতভাবে তুলে ধরা উচিত নয়। এতে একজন মানুষের মানসিকভাবে ক্ষতি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ এবার লড়াই হবে সেয়ানে সেয়ানে! তৃতীয় খণ্ডের খোঁজে দিতি, পুলস্ত্য আর কুন্তল! কে জিতবে এই মর’ণপণ যুদ্ধে? দুর্ধর্ষ আজকের পর্ব

শেষে তিতিক্ষা অনুরোধ করেছেন, শ্বেতাকে যেন আর অযথা বিরক্ত না করা হয়। তাঁর কথায়, রাহুলের মৃত্যুতে শ্বেতা নিজেও ভীষণভাবে ভেঙে পড়েছেন। এই কঠিন সময়ে তাঁকে সমর্থন দেওয়াই প্রয়োজন। তদন্ত চলার আগেই সোশ্যাল মিডিয়ায় কাউকে দোষী বানানোর প্রবণতার বিরুদ্ধেই এই বার্তা দিয়েছেন তিনি।

Back to top button