একেবারে নতুন অবতারে তিতিক্ষা দাস! নায়িকা? নাকি জাঁদরেল খলনায়িকা? ত্রিকোণ প্রেমের রসায়ন নিয়ে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী?

ছোটপর্দায় দীর্ঘদিন দেখা না গেলেও অভিনেত্রী তিতিক্ষা দাসকে ঘিরে দর্শকদের আগ্রহ কমেনি একটুও। বেশ কিছুদিন ধরেই তাঁর টেলিভিশনে ফেরার খবর শোনা যাচ্ছিল, তবে তা এখনও নিশ্চিত হয়নি। এর মধ্যেই নতুন খবর, খুব শিগগিরই ওটিটির পর্দায় দেখা যেতে পারে তাঁকে। ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় সিরিজে কাজ করে নজর কেড়েছেন তিনি। ফলে এই নতুন প্রজেক্ট নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, এবার একটি ভার্টিকাল ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিতিক্ষা। নতুন এই ধারার সিরিজে ছোট ছোট পর্বে গল্প এগোবে, যা মোবাইল স্ক্রিনে দেখার জন্য তৈরি করা হচ্ছে। জি ফাইভ ও বুলেট অ্যাপের মতো প্ল্যাটফর্মে এই ধরনের কনটেন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এই সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ মল্লিক। খুব শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

এই সিরিজে তিতিক্ষার সঙ্গে আরও দুই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে পরিচিত মুখদের। সূত্রের খবর, অভিনেত্রী মনামী ঘোষ এবং অনিন্দ্য সেনগুপ্তও এই প্রজেক্টের অংশ হতে পারেন। মূলত একটি ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করেই এগোবে সিরিজের কাহিনি। যদিও এখনও পর্যন্ত সিরিজের নাম প্রকাশ্যে আসেনি, তবে গল্পের ধরণ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।

বর্তমানে ওটিটির জগতে নতুন ট্রেন্ড হিসেবে উঠে আসছে মাইক্রো ড্রামা বা ভার্টিকাল সিরিজ। এখানে প্রতিটি পর্বের দৈর্ঘ্য খুব কম, কিন্তু গল্প থাকে টানটান। কয়েকটি ছোট পর্ব মিলিয়ে তৈরি হয় একটি সম্পূর্ণ সিরিজ। নির্মাতাদের আশা, এই নতুন ফরম্যাট দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয়তা পাবে। অনেক পরিচিত টলি তারকাও এই ধরনের প্রজেক্টে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন।

আরও পড়ুনঃ রাহুল বন্দ্যোপাধ্যায়ের পর চলে গেল আরও এক তরুণ প্রাণ! ফের শোকের ছায়া টলিপাড়ায়! অল্প বয়সেই না ফেরার দেশে অভিনেতা!

উল্লেখযোগ্য, তিতিক্ষা দাস ছোটপর্দার একজন পরিচিত মুখ। দর্শক তাঁকে শেষবার দেখেছিলেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক-এ। সেখানে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এরপর বড়পর্দায় ক্যামিও চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। এবার ওটিটির নতুন ফরম্যাটে তাঁর প্রত্যাবর্তন কতটা সাড়া ফেলে, সেটাই এখন দেখার অপেক্ষা।

Back to top button