সহনশীলতা নিয়েই করেছেন ক’টাক্ষের মোকাবিলা! হঠাৎ কোথায় হারিয়ে গেলেন বাঙালি গায়িকা স্বাগতালক্ষ্মী!

সংগীত জগতে জনপ্রিয় একজন শিল্পী হলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত (Swagatalakshmi Dasgupta)। স্বাগতালক্ষ্মী আমাদের মাঝে রবীন্দ্র সংগীত (Rabindra Sangeet) গান গাওয়ার জন্যই বেশ জনপ্রিয়। কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে এমএ সম্পন্ন করেন। পরবর্তীকালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দুই বছর কাজ করেন। তিনি অল ইন্ডিয়া রেডিও সঙ্গীত প্রতিযোগিতায় রবীন্দ্র সঙ্গীত ও ভজনে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত প্রতিযোগিতায় রবীন্দ্র সঙ্গীত ও অতুল প্রসাদীতে প্রথম হন। তার কর্মজীবন যতটা সফল তার ব্যক্তিগত জীবনে অনেক আক্ষেপ রয়েছে।
স্বগতলক্ষ্মী উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত , রবীন্দ্র সঙ্গীত, কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীত , পশ্চিমা সঙ্গীত, স্কটিশ এবং আইরিশ লোকগীতি , গজল , নজরুল গীতি , আধুনিক বাংলা গান, সংস্কৃত স্তোত্র এবং জপ সহ জেনার জুড়ে ৫০০০ টিরও বেশি গান রেকর্ড করেছেন। রবীন্দ্রনাথের লেখা গীতবিতানের সবকটি গান রেকর্ড করে তিনি সবাইকে চমকে দিয়েছিলেন।
স্বাগতালক্ষ্মীর ছোটবেলার সংগ্রাম
ছোটবেলা থেকেই স্বাগতালক্ষ্মীর শরীরে বাসা বেধেছিল অসংখ্য রোগ। তাই গায়িকার একটাই আফসোস, এই জন্মে ভগবান তাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেয়নি। যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে ভগবানের কাছে চাইবেন একটা সুস্থ স্বাভাবিক জীবন। ২০১৯ সালে গায়িকার শরীরে মা’রণ রোগ ক্যা’ন্সার ধরা পড়ে। ছোট থেকেই নানারকম রোগে ব্যা’ধিতে জর্জরিত তার জীবন। ক্লাস নাইন থেকেই বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন তিনি। ছোটো থেকেই নানান অসুস্থতা ঘিরে ধরেছিল তাঁকে।
তবে ২০১৯ ক্যানসার ধরা পড়ার পরে ঘাবড়ে না গিয়ে তিরুপতিতে গিয়ে চুল দান করে এসেছিলেন। তবে তার পরেও অনুষ্ঠান করতে গিয়ে শুনতে হয়েছে ঠাট্টা , বিদ্রুপ। লকডাউনে টানা গান গেয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। তার কণ্ঠে রবীন্দ্র সংগীত ছিল মন্ত্রের মতন। যে কেউ শুনে মুগ্ধ হয়ে যেতো।
আরও পড়ুন: মেহেন্দি মুখার্জির কোপানে নাচছে শনি! শত্রু নি’ধনে ফিরছে জগদ্ধাত্রী! দুর্ধর্ষ আজকের পর্ব
তাঁর অসুস্থতা নিয়ে ইন্ডাস্ট্রির অনেকে তাচ্ছিল্য করেছেন, তবে সহনশীলতা নিয়েই সেই কটাক্ষের মোকাবিলা করেছেন অসুস্থ স্বাগতালক্ষ্মী। ছোটো থেকে তার শরীরে ১২-১৪টি সার্জারি হয়েছে। শরীর সঙ্গত দেয় না। কিন্তু শ্রোতাদের ভালোবাসাই তাঁর এনার্জির সোর্স। আজকাল রবীন্দ্রনাথের গান নিয়ে নানান পরীক্ষা-নীরিক্ষা চলে। সেই নিয়ে গায়িকা জানিয়েছেন ‘আমি শ তিনেক গান লিখেছি। তবে আমার কাছে আমার গান খুব কম শুনতে চায় লোকে। এটা তো রবীন্দ্রথানের জয়, উনি এমন কিছু করেছেন, যে আমাদের গ্রাস করে নিয়েছেন। উনি আমাদের বেঁধে রেখেছেন। এটা এক আশ্চর্য জেলখানা, যেখান থেকে বেরোতে ইচ্ছে করে না। সেই জেলখানাতেই মুক্তির স্বাদ।

