মেহেন্দি মুখার্জির কোপানে নাচছে শনি! শত্রু নি’ধনে ফিরছে জগদ্ধাত্রী! দুর্ধর্ষ আজকের পর্ব

দীর্ঘ সময় ধরে চলা জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জগদ্ধাত্রী (Jagatdhatri)। জি বাংলার পর্দার আরো একটি অন্যতম পুরনো ধারাবাহিক যা দীর্ঘ সময় ধরে চলছে। কিন্তু দর্শকের মনে এখনও এই ধারাবাহিক নিয়ে টানটান উত্তেজনা রয়েছে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে ভালোই ফলাফল করছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)। ধারাবাহিকে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়।
ধারাবাহিকে শেষ কয়েক দিনের পর্বে দেখানো হয়েছিল জগদ্ধাত্রী নিজের সন্তানকে রক্ষা করার পর নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারা অবস্থার অবনতি হতে শুরু করে। অনেক কষ্ট করে ডাক্তার অনেক চেষ্টার পর জগদ্ধাত্রীর প্রাণ রক্ষা করে। নিজের মেয়ের জন্য আপ্রাণ বাঁচার চেষ্টা করে জগদ্ধাত্রী। অবশেষে তার অপারেশন সফল হয় এবং যমের দুয়ার থেকে ফিরে আসে জগদ্ধাত্রী।

জগদ্ধাত্রী আজকের পর্ব ২২ নভেম্বর (Jagatdhatri Today Episode 22 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রী ফোন করে কৌশিকী মুখার্জিকে সমস্ত কিছু জানায়। বর্তমানে জগদ্ধাত্রী সুস্থ আছে জেনে ভীষণই খুশি হয় কৌশিকী। বর্তমানে জগদ্ধাত্রী ভালো থাকাটা কতটা জরুরি সেটা ভালো মতো জানেন কৌশিকী। নিজের মেয়ের জন্য জগদ্ধাত্রীকে বেঁচে ফিরতেই হতো সে কথাও জানায় জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কান্না করতে থাকে। ফোনের ওপারে থাকা কৌশিকী মুখার্জিও জগদ্ধাত্রীর কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। কৌশিকী জানায় জগদ্ধাত্রীকে আবার জ্যস স্যানাল হয়ে ফিরে আসতে হবে।
এদিকে জেলে রয়েছে দেবুদা। দেবুদাকে ভয় দেখানোর জন্য এবং তার পেট থেকে কথা বার করার জন্য মেহেন্দি যায় জেলে। সেই সাথে দেবুর স্ত্রী এবং সন্তানও তাকে দেখতে যায়। মেহেন্দি জেলে গিয়ে দেবুকে রীতিমতো থ্রেট দিয়ে আসে। এমনকি দেবুর স্ত্রীও জানিয়ে দেয় হেরে যাওয়া মানুষের পাশে সে আর দাঁড়াবে না। সে এবার মেহেন্দির দলে নাম লেখাবে। মেহেন্দিকে সাহায্য করবে। কারণ তাকে তার মেয়েকে নিয়ে বেঁচে থাকতে হবে তাই জন্য এবার থেকে মেহেন্দির হয়ে কাজ করবে প্রীতি।
আরও পড়ুন: আদির কানে বি’ষ ঢালতে ব্যাস্ত তিতির! নন্দিনীর সব পরিকল্পনায় জল ঢেলে দিল আনন্দী!
সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছে মেহেন্দি
অন্যদিকে নিজের শাশুড়িকে কোর্টে যাওয়ার নোটিশ দিয়ে আসে মেহেন্দি। মেহেন্দি জানায় এরপরে মুখার্জি বাড়ির সবাইকে সে কোর্টে তুলবে। তখনই সেখানে উপস্থিত হয় কৌশিকী। সে এসে মেহেন্দিকে বলে যে খেলাটা মেহেন্দি খেলছে সেটা খুব ভয়ঙ্কর খেলা। এখানে মেহেন্দির অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই মেহেন্দি যেনো এই খেলাটা বন্ধ করে। সে কৌশিকীর কোন ক্ষতি করতে পারবে না। এমনকি জগদ্ধাত্রীর মেয়ের যে ক্ষতি করতে চাইছে তাকেও ছেড়ে দেবে না কৌশিকী। আর মেহেন্দি তো সম্পত্তির লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

