নৃ’শংসভাবে পি’টিয়ে খু’ন! গান গাওয়ার অপরাধেই কি মৃ’ত্যুদণ্ড? ফের সঙ্গীতশিল্পীর ভয়ংকর পরিণতি!

এক গায়কের হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের এক সঙ্গীতশিল্পীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার প্রকাশ্য বিবাদের জেরে এক শিল্পীকে লাথি ও ঘুষি মেরে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরপর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই সঙ্গীত মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার সকালে। জানা গিয়েছে, ওই শিল্পীর বাড়ির বাইরে কয়েকজন ডেলিভারি কর্মী ও ধাবার কর্মীদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে শোরগোল চলছিল। একটানা আওয়াজে বিরক্ত হয়ে ওই ব্যক্তি নিচে নেমে তাঁদের শান্ত হতে বলেন। এই বিষয়টি নিয়েই শুরু হয় বচসা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উপস্থিত কয়েকজন তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ।
অভিযোগ, তাঁকে ঘিরে ধরে একাধিক ব্যক্তি লাথি ও ঘুষি মারতে শুরু করেন। হামলার জেরে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
সর্বশেষ খবর অনুযায়ী, ঘটনায় পুলিশ খুনের মামলা দায়ের করেছে। বাড়ির আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এক নাবালক-সহ মোট আটজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার আগে গত ২৬ আগস্ট উত্তরপ্রদেশের শামলিতে গায়ক অঙ্কিত বালিয়ানকে গুলি করে খুনের ঘটনা সামনে এসেছিল। তার কিছুদিন পরেই পঞ্জাবি গায়ক ও গীতিকার বলজিৎ সিংয়ের দেহ বাড়ি থেকে উদ্ধার হয়।

আরও পড়ুনঃ ‘মায়ের দেওয়া আঘাত মনে রাখতে চাই না…’ ‘মাকে আমি আজও ভীষণ ভালোবাসি…’ ‘মাকে অস্বীকার করা যায় না!’ “মা” হওয়ার পরই কি নিজের মায়ের কষ্টটা বুঝতে পারছে অহনা? তিক্ত অতীত মুছে, মায়ের স্মৃতিচারণ! অহনা দত্তের কন্ঠে মন খারাপের সুর!
মৃত সঙ্গীতশিল্পীর নাম চংথাম বিক্রম সিং। তিনি মূলত মণিপুরের বাসিন্দা ছিলেন। তবে গত কয়েক বছর ধরে সপরিবারে দিল্লিতে থাকছিলেন। একটি সংস্থায় সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করতেন তিনি। পরপর তিন গায়কের মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত মহলে।

