দুঃসংবাদ! হাড় হিম করা দুর্ঘটনায় থমকে গেল সুরের সফর! মাত্র ৩৩ বছর বয়সে মৃ’ত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ গায়ক! শোকস্তব্ধ বিনোদন জগৎ!

বিনোদন দুনিয়ায় ফের নেমে এসেছে শোকের ছায়া। কিছুদিন আগেই এক বর্ষীয়ান শিল্পীর প্রয়াণে স্তব্ধ হয়েছিল সঙ্গীত মহল। সেই আবহ কাটতে না কাটতেই আবারও সামনে এল এক তরুণ গায়কের মৃত্যুর খবর। মাত্র ৩৩ বছর বয়সে প্রাণ হারানোর ঘটনায় ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর হতাশা।

জানা গিয়েছে, ভয়াবহ একটি হেলিকপ্টার দুর্ঘটনায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিদেশের একটি শহরে আকাশপথে উড়তে থাকা দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির শোরুমের পার্কিং এলাকায় ভেঙে পড়ে এবং সেখানে আগুন ধরে যায়।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় থাকা সব যাত্রীরই মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট না হলেও বিষয়টি নিয়ে বিস্তৃত অনুসন্ধান চলছে।

প্রয়াত শিল্পী দীর্ঘদিন ধরেই সঙ্গীত জগতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। তাঁর অভিনব গায়কী, আলাদা স্টাইল এবং মঞ্চে উপস্থিতি শ্রোতাদের কাছে তাঁকে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছিল। সম্প্রতি তাঁর নতুন অ্যালবামও প্রকাশিত হয়েছিল, যা অনুরাগীদের মধ্যে ভালো সাড়া ফেলেছিল।

American Singer

আরও পড়ুনঃ প’ঙ্গু হয়ে একাকিত্বে কাটালেন শেষ জীবন! ৭২ বছর বয়সে জীবন যুদ্ধে হার মেনে না ফেরার দেশে অভিনেতা! তাঁর মৃ’ত্যুতে আজও শূন্য বিনোদন জগৎ!

শেষ পর্যন্ত জানা যায়, প্রয়াত শিল্পীর নাম অলিভার ট্রি। তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার গায়ক ও গীতিকার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। ‘Alien Boy’, ‘Life Goes On’, ‘Miss You’ এবং ‘When I’m Down’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ সঙ্গীতপ্রেমীরা।

Back to top button