নবান্নে মিটিংয়ের পর কাল থেকে কি হতে চলেছে টলিপাড়ায়?

বাঙালি গৃহিণীদের অন্যতম বিনোদনের (Entertainment) মাধ্যম হল বাংলা ধারাবাহিক (Bengali Serial)। তবে এবার সেই ধারাবাহিকের ওপরই নেমে এসেছে সংকট। পরিচালক বনাম ফেডারেশন। এই অভ্যন্তরীণ সমস্যার জেরেই তালা বদ্ধ হয়েছে স্টুডিওপাড়ায়। আর সেই কারণে চিন্তার ভাঁজ পড়েছে দর্শকদের কপালে। আর এই সমস্যা সমস্যার সূত্রপাত ঘটেছে রাহুল মুখোপাধ্যায়কে (Rahul Mukherjee) নিয়ে। বেশ কিছুদিন আগে জানা গিয়েছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ডিরেক্টরস গিল্ডস। যদিও পরবর্তী সময়ে পরিচালক, প্রযোজকদের আবেদনে রাহুলের ওপর থেকে নিষধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টরস গিল্ডস। তবে ডিরেক্টরস গিল্ড সম্মতি দিলেও বেঁকে বসে ফেডারেশন।
রাহুলের সঙ্গে কাজ করতে নারাজ টেকনিশিয়ানরা। টেকনিশিয়ানদের ব্যবহারে বিরক্ত হয়ে কাজ করবে না বলেন দাবি করেন পরিচালকরা। সুরাহার জন্য ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয় যে পরিচালকদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। ২৯ জুলাই থেকে টলিপাড়ার সমস্ত শুটিং ফ্লোরের সদস্যদের না আসার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যতদিন না সমস্যা সমাধান হচ্ছে, ততদিন শুটিং বন্ধ থাকবে। ইতিমধ্যেই ইমেল মারফত টলিপাড়ার ধারাবাহিকের চ্যানেলগুলিকে এই বিষয়ে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। যতদিন না সুষ্ঠু কোন সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে। যদিও বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে কোন সমস্যা হবে না।
আরো পড়ুন: মিঠিঝোরা, জগদ্ধাত্রী, শুভ বিবাহ সহ সব ধারাবাহিকের শুটিং বন্ধ! জানিয়ে দেওয়া হল জলসা এবং জি বাংলাকে
আজ সকালেই ফেডারেশনের তরফ থেকে পেশ করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। যেখানে জানানো হয়েছে “প্রত্যেক সদস্যদের জানানো হচ্ছে, আজ কিছু প্রযোজক, পরিচালক ও শিল্পী সঙ্ঘবদ্ধ হয়ে ফেডারেশনকে শেষ করে দিতে, আমাদের সকলের রুজি রুটিকে বিপন্ন করতে এবং গুপী শুটিংকে স্বীকৃতি দিতে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে ও মিথ্যা বদনামে দেওয়ার প্রতিবাদে এবং আমাদের অস্তিত্ব ও পেটের অন্ন যোগানোর কর্মস্থলকে শেষ রক্তবিন্দু দিয়ে বাঁচিয়ে রাখার জন্য, আজ আপনারা বিকেল ৪টের সময় টেকনিশিয়ানস স্টুডিওতে অবশ্যই আসুন।” প্রসঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান “আজকেই দু’ পক্ষ আলোচনা করে বিষয়টা মিটিয়ে নিয়ে কাজ শুরু করে দিতে চান তাঁরা।”
গতকাল একটা প্রেস কনফারেন্স করে নিজেদের বার্তা জানিয়েছেন পরিচালকরা। এই কর্ম বিরতি বহাল রাখতে তারা চান না কিন্তু কোনভাবেই অন্যায়ের সাথে আপোষ করবেন না পরিচালকগণ। সাংবাদিক সম্মেলনে পরিচালকগণ যৌথভাবে জানান, “আজ শুধু রাহুল নয় এই ঘটনা অনেকের সাথে ঘটতে পারতো। আসলে এখন আমরা ভুলে যাচ্ছি কোনটা নিয়ম আর কোনটা নিয়ম নয়। এমন কিছু বিষয়কে আইন বলে দাবি করা হচ্ছে যেগুলো আইনের মধ্যে পড়ে না।” এই ঘটনাকে কেন্দ্র করে একত্রিত হওয়া প্রায় ৪০০ জন পরিচালক এই অচলাবস্থা জারি রাখার সিদ্ধান্ত নেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয় ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী রয়েছেন পরিচালকরা। কিন্তু অপর দিক থেকে যতক্ষণ না সম্মতি সূচক কোন উত্তর আসছে এবং বিষয়টা মীমাংসা হচ্ছে ততক্ষণ অবধি সমস্ত শুটিং বন্ধ থাকবে। অর্থাৎ এই কর্ম বিরতি বহাল থাকবে। আগামীকালও দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির শুটিং হবে না।
আরো পড়ুন: কর্মবিরতি বহাল! বন্ধ থাকছে মিঠিঝোরা, ফুলকি সহ সমস্ত সিরিয়ালের শুটিং!
তবে আজকে শোনা যাচ্ছে বড় খবর, টলিপাড়ার সূত্রে খবর, শোনা যাচ্ছে কাল থেকে টলিপাড়ায় শুটিং স্বাভাবিক হচ্ছে। এসভিএফ-এর পুজোর ছবিতে রাহুল মুখোপাধ্যায় ডিরেক্টর থাকবেন ফেডারেশনের নিয়ম নিয়ে একটা রিভিউ কমিটি হচ্ছে। এই প্রসঙ্গে, মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে তিন মাসের মধ্যে নতুন নিয়ম রিভিউ কমিটির সামনে সাবমিট করতে হবে। রাহুলের শুটিং কয়েক দিন পর শুরু হতে পারে। জানা যাচ্ছে নবান্ন থেকে ফিরে আসার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাড়িতে ডাকলেন পরিচালকদের। অরিন্দম শীল, অনিরুদ্ধ রায়চৌধুরী, অভিজিৎ সেন, সুব্রত সেনের মতো অনেকেই ছিলেন। ছিলেন দেব। সকলের তরফে কী ঘোষণা হয়, দেখার অপেক্ষা।

