মিঠিঝোরা, জগদ্ধাত্রী, শুভ বিবাহ সহ সব ধারাবাহিকের শুটিং বন্ধ! জানিয়ে দেওয়া হল জলসা এবং জি বাংলাকে

বর্তমানে বাঙালি দর্শকরা নিজেদের বিনোদনের জন্য বাংলা ধারাবাহিককেই (Bengali Serial) সবার শীর্ষে রাখেন। প্রত্যেকদিন বসার ঘর থেকে রান্নাঘর সব জায়গাতেই এই ধারাবাহিক নিয়েই চর্চায় মেতে থাকেন বাঙালি গৃহিণীরা। তবে এইবার ঘটে গেল এক অনেক বড় বিপত্তি। এখন ঘরে ঘরে বাংলার ধারাবাহিকের দর্শকদের মাথায় হাত। কিছুদিন ধরে চলা দ্বন্দ্বের মীমাংসা স্বরূপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত বাংলা বিনোদনের শুটিং। বাংলা বিনোদন জগতে এখন শুধুই শূন্যতা।
কয়েকদিন ধরেই টলিপাড়ায় চর্চায় রয়েছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। তার ওপর কিছু নিষেধাজ্ঞা জারি হয়। তবে তার পরবর্তী কয়েক দিনের মধ্যেই ডিরেক্টরস গিল্ডের বৈঠকে বিধায়ক-প্রযোজক-পরিচালোকরা রাহুল মুখোপাধ্যায়ের ৩ মাসের কর্মবিরতি থেকে তাঁকে অব্যাহতি করার অনুরোধ জানান। ডিরেক্টরস গিল্ড থেকেও বলা হয়, রাহুল ফের পরিচালক হিসাবে কাজ করতে পারবেন। এসভিএফ প্রযোজনা সংস্থার পুজোর ছবির পরিচালক হিসেবে দেখা যাবে তাকে। কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। ফেডারেশন থেকে ডিরেক্টরস গিল্ডের বৈঠকে হওয়া সিদ্ধান্তকে মান্যতা দেয়না।
অর্থাৎ ডিরেক্টরস গিল্ড অব্যাহতি দিলেও রাহুলকে ছাড়পত্র দ্যায় না ফেডারেশন। শুক্রবার সন্ধ্যেবেলায় এই একই প্রসঙ্গে আরো একটি বৈঠকের আয়োজন করেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন “শনিবারই রাহুলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিয়ে ফের সাংবাদিক বৈঠক করবেন তাঁরা। তাঁদের সাফ কথা, রাহুল অনৈতিক কাজ করেছেন বলেই শাস্তি হিসাবে তাঁর উপর ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।” এরপর শুটিং ফ্লোরে আসতেই শুরু হয়ে যায় নতুন বিপত্তি। অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকরা ফ্লোরে গিয়ে দেখেন একসাথে সমস্ত টেকনিশিয়ানরা অনুপস্থিত। তবে কি এবার সত্যি সত্যিই বন্ধ হয়ে যাবে সমস্ত সিরিয়াল সিনেমার শুটিং? এই প্রসঙ্গে ডাইরেক্টরস গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে, যেভাবে ফেডারেশন অসহযোগিতা করছে তাতে পরিচালকসহ কলাকুশলী প্রত্যেকেই অসম্মানিত হয়েছেন। তাই যতক্ষণ না ফেডারেশন এর নিষ্পত্তি ঘটাচ্ছে ততক্ষণ অবধি তারাও সহযোগিতাপূর্ণ আচরণ করতে পারবেন না।
বন্ধ থাকছে বাংলা ধারাবাহিকের শুটিং
এইরকম অসম্মান এবং অসহযোগিতাপূর্ণ আচরণ একেবারেই মেনে নিতে পারেননি বাঙালি পরিচালকরা। শুটিং ফ্লোরে এসে এমন অস্বস্তিকর এবং অসম্মানজনক পরিস্থিতিতে আগে হয়তো তাদেরকে পড়তে হয়নি। তাই এইবার সবাই মিলে একটি কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা। প্রায় ২০০ জনের বেশি পরিচালক আগামীকাল থেকে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আর এই অবস্থায় শুটিং করতে ইচ্ছুক নন। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে বাংলা ধারাবাহিকের শুটিং তো খুব বেশিদিন বন্ধ রাখা যাবে না।
আরও পড়ুন: বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ! আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে বাংলা ধারাবাহিকের শুটিং!
তাহলে প্রশ্ন হচ্ছে এবার কীভাবে সম্প্রচারিত হবে বাংলার মেগা সিরিয়াল? DAEI (DIRECTORS’ ASSOCIATION OF EASTERN INDIA) থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে অধিকাংশ পরিচালক সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। সংগঠনের কার্যকরী সমিতি আগামীকাল অর্থাৎ ২৯ জুলাই ২০২৪ থেকে বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরের সদস্যদের না আসার বিজ্ঞপ্তি জারি করেছেন। অর্থাৎ যতদিন না সুষ্ঠু কোন সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে। তবে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে কোন সমস্যা হবে না। শুধু তাই নয় বাংলা ধারাবাহিকের চ্যানেলগুলিকেও এই বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং তাদেরকে জানানো হয়েছে আগামীকাল থেকে সমস্ত ধারাবাহিকের শুটিং বন্ধ থাকবে।

