মায়ের কাছে মেয়ের জন্য প্রার্থনা কমলার! সম্রাটের নজরবন্দী ঝিনুক! স্বামীর কড়া নজরদারি এড়িয়ে কি মায়ের কাছে পৌঁছাতে পারবে সে?

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শ্রীনিবাস বাবুর চাকরি চলে যাওয়ার কঠিন সত্যটা কমলা প্রথমে কারো সাথে ভাগ করে নিতে না পারলেও, আদির কাছ থেকে সে তা লুকাতে পারে না। আদি ঠিকই কমলার মনের কথা ও আসল সত্যিটা তার মুখ থেকে বের করে নেয়। কমলা জানায় যে শ্রীনিবাসের আগের সেই চাকরিটি আর নেই, সে এখন সকলের আড়ালে মিথ্যা বলে অটো চালাচ্ছে এবং সেই অল্প আয়েই সংসার চালাতে গিয়ে তাকে ভীষণ হিমশিম খেতে হচ্ছে।

এই কঠিন পরিস্থিতিতে কমলা শ্রীনিবাসকে হাতে-হাতে সাহায্য করতে চায় এবং নিজের জন্য একটি কাজের সন্ধান শুরু করে। আদিও তাকে কাজ খুঁজে পেতে সর্বাত্মক সাহায্য করে। এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার পর, তিনি কমলাকে নিজের হোটেলে নিয়ে যান এবং একটি কঠিন শর্ত দেন আগামী আধ ঘণ্টার মধ্যে ৫ কেজি আটা মেখে ৫০টি রুটি বানাতে হবে। এটি কমলার কাছে বিশাল বড় চ্যালেঞ্জ হলেও, সে নিজের প্রবল ইচ্ছেশক্তি ও পরিশ্রমে নির্দিষ্ট সময়ের মধ্যেই ৫০টি রুটি বানিয়ে দেখিয়ে দেয়।

অন্যদিকে, বাড়িতে গিয়ে আদি তার বৌদির কাছে জানতে পারে যে পল্লবীকে এ বাড়িতে এসে কতখানি অপমানিত হতে হয়েছে। এই কথা শুনে আদিত্য রাগে ফেটে পড়ে এবং সঙ্গে সঙ্গে পল্লবীকে ফোন করে বারবার ক্ষমা চায়। আদির বাড়িতে পল্লবীকে যে নতুন করে অপমান সহ্য করতে হয়েছে, তার জন্য আদি ভীষণভাবে অনুতপ্ত। জবাবে পল্লবী শান্ত অথচ দৃঢ়ভাবে জানায় যে, এখন আর কোনো অপমান তার গায়ে লাগে না। বরং যে তার অনুমতি ছাড়া সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, সেটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। এরপর পরের দিন আদি নিজেই পল্লবীদের বাড়িতে আসে এবং সকলে মিলে দীপাবলির আলোয় গোটা বাড়ি সাজিয়ে তোলে।

আসন্ন পর্বে দেখা যাবে, কমলা মা কালীর সামনে দাঁড়িয়ে আরতি করছে এবং মায়ের কাছে তার দুই মেয়ে পল্লবী ও ঝিনুকের সুখ ও কল্যাণের জন্য প্রার্থনা করছে। এদিকে পল্লবী চিন্তায় রয়েছে, সম্রাটের বাড়ি থেকে সে এবছর কালীপুজোতে নিজের বাপের বাড়ি আসতে পারবে কিনা। অন্যদিকে, সম্রাট নিজের বাড়িতে কড়া সিকিউরিটি বসিয়েছে, যাতে ঝিনুক বাড়ির বাইরে এক পাও রাখতে না পারে এবং নিজের বাপের বাড়ি যেতে না পারে।

আরও পড়ুনঃ তিলে তিলে শে’ষ হয়ে যাচ্ছে পল্লবী! আদির সহ্যের সীমা পার! তবে কি পল্লবীর কষ্ট কমাতে সত্যিটা স্বীকার করবে সে? দুর্ধর্ষ আজকের পর্ব

এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সম্রাটের এই কড়া নজরদারি ও পাহারা এড়িয়ে শেষ পর্যন্ত কীভাবে ঝিনুক তার মায়ের কাছে পৌঁছাবে এবং কালীপুজোর আনন্দ উপভোগ করবে? এই টানটান উত্তেজনার উত্তরই মিলবে আগামী পর্বে।

Back to top button