কর্মবিরতি বহাল! বন্ধ থাকছে মিঠিঝোরা, ফুলকি সহ সমস্ত সিরিয়ালের শুটিং!

বাংলা বিনোদন জগতে জোর কদমে বহাল থাকছে অচলাবস্থা। ধারাবাহিক প্রেমী দর্শকদের কপালে চিন্তার ভাঁজ। কি হবে আগামী দিনে! কবে আবার শুরু হবে শুটিং? একাধিক প্রশ্ন ভিড় জমাচ্ছে দর্শকদের মনে। বর্তমানে বিনোদন জগতের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। পরিচালকের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল ডিরেক্টরস গিল্ড। এরপরই ডিরেক্টরস গিল্ডের বৈঠকে বিধায়ক-প্রযোজক-পরিচালক মন্ডলীর আবেদনে কারণে রাহুলের ওপর থেকে নিষধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টরস গিল্ড। কিন্তু ডিরেক্টরস গোল্ড রাজি হলেও রাহুলের সঙ্গে কাজ করতে নারাজ ফেডারেশন। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস পরিচালক হিসেবে কোন ভাবেই মেনে নিতে পারছেন না রাহুলকে। আর সেই নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। একে একে সমস্ত পরিচালক একজোট হয়েছেন।

সুরাহার জন্য ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যেখানে লেখা ছিল, পরিচালকদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। ২৯ জুলাই থেকে টলিপাড়ার সমস্ত শুটিং ফ্লোরের সদস্যদের না আসার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যতদিন না সমস্যা সমাধান হচ্ছে, ততদিন শুটিং বন্ধ থাকবে। ইতিমধ্যেই ইমেল মারফত টলিপাড়ার ধারাবাহিকের চ্যানেলগুলিকে এই বিষয়ে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। যতদিন না সুষ্ঠু কোন সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে। যদিও বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে কোন সমস্যা হবে না।

আজ সকালেই ফেডারেশনের তরফ থেকে পেশ করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। যেখানে জানানো হয়েছে “প্রত্যেক সদস্যদের জানানো হচ্ছে, আজ কিছু প্রযোজক, পরিচালক ও শিল্পী সঙ্ঘবদ্ধ হয়ে ফেডারেশনকে শেষ করে দিতে, আমাদের সকলের রুজি রুটিকে বিপন্ন করতে এবং গুপী শুটিংকে স্বীকৃতি দিতে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে ও মিথ্যা বদনামে দেওয়ার প্রতিবাদে এবং আমাদের অস্তিত্ব ও পেটের অন্ন যোগানোর কর্মস্থলকে শেষ রক্তবিন্দু দিয়ে বাঁচিয়ে রাখার জন্য, আজ আপনারা বিকেল ৪টের সময় টেকনিশিয়ানস স্টুডিওতে অবশ্যই আসুন।” এরপর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছিলেন “আজকেই দু’ পক্ষ আলোচনা করে বিষয়টা মিটিয়ে নিয়ে কাজ শুরু করে দিতে চান তাঁরা।”

আরও পড়ুন: সবার সামনে নীলুর মু’খোশ ছিঁড়ে দিল শৌর্য! চরম প্রতিশোধ নিল সে!

তারপর থেকেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন এটা জানার জন্য যে প্রায় ৪০০ জন পরিচালক এবং ফেডারেশনের মধ্যে আদৌ কি কোন চুক্তি সম্পাদিত হলো? আজ একটা প্রেস কনফারেন্স হয় যেখানে স্পষ্ট নিজেদের বার্তা তুলে ধরেন বিখ্যাত সব পরিচালকরা। এই কর্ম বিরতি বহাল রাখতে তারা চান না কিন্তু কোনভাবেই অন্যায়ের সাথে আপোষ করবেন না পরিচালকগণ। যার ফলস্বরূপ না চাইলেও তাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং অচল অবস্থা বহাল রাখতে হচ্ছে।

কী জানানো হলো সাংবাদিক সম্মেলনে?

সাংবাদিক সম্মেলনে পরিচালকগণ যৌথভাবে জানান, “আজ শুধু রাহুল নয় এই ঘটনা অনেকের সাথে ঘটতে পারতো। আসলে এখন আমরা ভুলে যাচ্ছি কোনটা নিয়ম আর কোনটা নিয়ম নয়। এমন কিছু বিষয়কে আইন বলে দাবি করা হচ্ছে যেগুলো আইনের মধ্যে পড়ে না।” এই ঘটনাকে কেন্দ্র করে একত্রিত হওয়া প্রায় ৪০০ জন পরিচালক এই অচলাবস্থা জারি রাখার সিদ্ধান্ত নেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয় ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী রয়েছেন পরিচালকরা। কিন্তু অপর দিক থেকে যতক্ষণ না সম্মতি সূচক কোন উত্তর আসছে এবং বিষয়টা মীমাংসা হচ্ছে ততক্ষণ অবধি সমস্ত শুটিং বন্ধ থাকবে। অর্থাৎ এই কর্ম বিরতি বহাল থাকবে। আগামীকালও দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির শুটিং হবে না।

Back to top button