উচিত কথা বলে সবার মুখ বন্ধ করে দিল ঠাম্মি, পর্ণাকে ফের অবিশ্বাস করলো সৃজন! আবার নতুন সমস্যার সম্মুখীন পর্ণা!

যে কোনো সম্পর্কই বিশ্বাস খুব গুরুত্বপূর্ন একটি বিষয়। এটা না থাকলে কোনো সম্পর্কই সুখ দিতে পারে না। আবার নতুন করে এই অবিশ্বাসের জলে জড়িয়ে পরল জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়ক সৃজন।
এর আগেও নানান কারণে পর্ণাকে অবিশ্বাস করেছে সৃজন। আর প্রত্যেকবার সেই অবিশ্বাসের জাল কেটে সৃজনের কাছাকাছি পৌঁছেছে পর্ণা। কিন্তু একটা সময়ের পর সম্পর্কে থাকা একজন ব্যক্তির এই অত্যধিক অনিশ্চয়তা আরেকজনের গলার কাঁটা হয়ে ওঠে। আরে সেটাই হতে চলেছে পর্ণার সাথে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনুভবকে নিয়ে একেবারেই খুশি নয় সৃজন। যে ছেলেটা বিপদের দিনে এইভাবে পাশে এসে দাঁড়ালো কেবলমাত্র নিজের অনিশ্চয়তার কারণে তার প্রতি কৃতজ্ঞতা টুকু নিও দেখাতে নারাজ সে। যখনই অনুভব পর্ণাকে একটি ম্যাগাজিনে নিজের ছবি এবং সাহসিকতার গল্প তুলে ধরার প্রস্তাব দেয়, নিজের স্ত্রীয়ের মতামত ছাড়াই সেখানে নিজের মতামতকে স্থাপন করে সৃজন।
আরো পড়ুন: ফের জলসাতে ফিরতে চলেছেন সোনামণি! এক্কাদোক্কার পর আবার ছোট পর্দায় অভিনেত্রী!
কিন্তু এই সবটা মুখ বুঝে মেনে নেয়নি সৃজনের ঠাম্মি। তিনি বলেন, নাত বউ এই ফটোশুট অবশ্যই করবে। যখন নিজেদের প্রয়োজন হয়েছে, তারা পর্ণাকে ইচ্ছেমতো ব্যবহার করেছে। আর মেয়েটা একা হাতে সবকিছু সামলেছে। কিন্তু সেই কথা কটা লোক জানতে পারছে? আজ যখন সবাইকে পর্ণার সাহসিকতার কথা জানানোর সুযোগ এসেছে তখন সবাই তাকে আটকাতে ব্যাস্ত। তিনি পর্ণাকে বলেন, এই ফটোশুট তাকে করতেই হবে। কারুর বারণ সে শুনবে না।
এদিকে সৃজন অনুভবকে নিয়ে নিজের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তার কথা পর্ণার সামনে বলে ফেলে। তখন পর্ণা সৃজনকে বোঝায়, একটা সম্পর্কের ভিত হল দুজনার মধ্যে থাকা বিশ্বাস। সেটা না থাকলে তো তারা কেউ কখনো ভালো থাকবে না। তাই সৃজনকে বিশ্বাস করতে শিখতে হবে।

