ফের জলসাতে ফিরতে চলেছেন সোনামণি! এক্কাদোক্কার পর আবার ছোট পর্দায় অভিনেত্রী!

স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত একটি অন্যতম সমালোচিত এবং চর্চিত ধারাবাহিক ছিল এক্কাদোক্কা (Ekka Dokka)। এই ধারাবাহিকের নায়িকা ছিলেন সোনামণি সাহা। রাধিকার চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী।

তবে টিআরপির দৌড়ে এই ধারাবাহিক অন্যান্য ধারাবাহিকের সাথে প্রতিযোগিতায় বেশ অনেকটাই পিছিয়ে পড়েছিল। ফলে খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় ধারাবাহিকটিকে। মূলত মোহর ধারাবাহিকটির মধ্যে দিয়ে দর্শকদের কাছে এক ব্যাপক জনপ্রিয়তা পান এই সুন্দরী অভিনেত্রী। আর তারপরেই এক্কাদোক্কা ধারাবাহিকের নায়িকা রূপে ফেরেন তিনি।

তৃতীয় ধারাবাহিকটি শেষ হওয়ার পরেই টলিপাড়া থেকে একেবারে বেপাত্তা হয়ে অভিনেত্রী সোনামনি সাহা। সমাজ মাধ্যমের পাতাতেও তিনি বিশেষ সক্রিয় নন। মাঝে মধ্যে ফটোশুটের ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। এখন সবার মনে একটাই প্রশ্ন, কবে ছোট পর্দায় ফিরছেন সোনামনি?

আরো পড়ুন: এখনো নিজের দোষ স্বীকারে নারাজ ময়ূরী, দিদির কথা ভেবে সব অভিযোগ তুলে নিল মেঘ!

মাঝে শোনা যাচ্ছিল, কোন এক আধ্যাত্মিক গল্পে নায়িকার চরিত্রে দেখা মিলবে তার। কিন্তু তেমনটা হয়নি। তার একটি ছবির কাজও অর্ধেক হয়ে থেমে রয়েছে। এক্কাদোক্কার পর নতুন করে কোন আপডেটই পাওয়া যাচ্ছে না অভিনেত্রী সোনামনি সাহার।

 

View this post on Instagram

 

A post shared by Sonamoni saha (@its_sona.real)

তিনি কবে ফিরছেন সেই নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, অনেকগুলো প্রজেক্ট নিয়েই কাজ চলছে। ছোট পর্দা এবং বড় পর্দা সব মিলিয়ে তিনি কিছুটা ঘেটে রয়েছেন। কিছুতেই নিশ্চিত করতে পারছেন না কিসের মধ্যে দিয়ে ফেলা যায়। একবার সিদ্ধান্ত নিয়ে ফেললেই আবার নতুন করে ছোট পর্দায় দেখা যাবে তাকে।

Back to top button