মু’খো’মু’খি ফুলকি ব’না’ম শালিনী, রোহিতকে পাওয়ার ল’ড়া’ই’য়ে কে শেষ হাসিটা হাসবে চ্যালেঞ্জের পঞ্চম দিনে?

জি বাংলার (Zee Bangla) টিআরপি (trp) টপার ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। চলতি সপ্তাহে প্রতিদ্বন্দ্বী ‘নিম ফুলের মধু’-এ (Neem Phooler Modhu) হাড্ডাহাড্ডি টেক্কা যৌথভাবে পয়লা স্থান অধিকার করেছে ফুলকিরা। কয়েকসপ্তাহ ধরে ধারাবাহিকের গল্পে থাকছে নতুন নতুন চমক। কাহিনির টুইস্ট বেঙ্গল টপারের শিরোপা তুলে দিয়েছে ফুলকির মাথায়। বর্তমানে ধারাবাহিকে চলছে টান টান পর্ব।

রোহিতকে নিয়ে শালিনী আর ফুলকির ঠান্ডা লড়াই বেড়ে চলেছে। ধারাবাহিকের গল্প যে খাতে বইছে তাতে শালিনীকে নিয়ে যে রোহিতের মনে এখনও দুর্বলতা আছে তা বুঝতে পেরেছে দর্শক। সে যতদিন না রোহিতের বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, ততদিন পুরোদস্তুর কাছাকাছি আসতে পারবে না ফুলকি আর রোহিত।

প্রাক্তন স্বামীকে আরও একবার আঁচলে বেঁধে নেওয়ার ফাঁক ফোকর ছাড়ে না সে। তবে শালিনী যে সুবিধাবাদী তা বুঝতে বাকি নেই ফুলকির। তাই রোহিত শালিনীর প্রতি দুর্বল হচ্ছে দেখলেই ঢাল হয়ে দাঁড়ায় ফুলকি। কারণ ফুলকি মনে মনে জানে রোহিতকে তার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না। সদ্য প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো।

প্রকাশ্যে ফুলকির নয়া প্রোমো। দেখা যাচ্ছে, পয়লা বৈশাখে রোহিত শালিনীকে যে শাড়িটা দিয়েছিল সেইটা পরেছে শালিনী। তারপর ব্লাউজের দড়ি বাঁধতে সাহায্য চাইছে রোহিতের কাছে। রোহিত ইতস্তত করছে দেখে সে বলে, কী ভাবছ? ফুলকিকে ভয় পাচ্ছ রোহিত? আর অমনি ফুলকি হাজির তার বক্সিং গ্লাভস পরে।

আরও পড়ুন: পিংকি বৌদির চা’লে ভ’য়ং’ক’র প’রিণ’তির শি’কা’র রানী! নিজের মুখেই আগামী পর্ব ফাঁ’স করলেন অভিনেত্রী

শালিনীকে রাখঢাক না করে ফুলকি বলে, সে শুধু বকবে না! মারবেও। এই বলে রোহিতকে ঘর থেকে বের করে দেয় দুজন। শালিনী মিত্রর সঙ্গে পাঙ্গা? এবার ফুলকিকে মজা দেখাতে বক্সিং-এর গ্লাভস হাতে পরে নেয় শালিনীও। তারপর দরজা বন্ধ। বাড়ির সকলে এসে দরজা ধাক্কাতে থাকে। কিন্তু কে শোনে কার কথা। ভিতরের ঘরে রীতিমতো অধিকারের লড়াই লড়ছে ফুলকি আর শালিনী। কী হবে এরপর জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

Back to top button