পিংকি বৌদির চা’লে ভ’য়ং’ক’র প’রিণ’তির শি’কা’র রানী! নিজের মুখেই আগামী পর্ব ফাঁ’স করলেন অভিনেত্রী

এই মুহূর্তে জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক গুলির মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে তোমাদের রানী (Tomader Rani)। এখানে নায়কের চরিত্রে রয়েছেন অর্কপ্রভ রায় এবং নায়িকার চরিত্রে আছেন অভিনেত্রী অভিকা মালাকার (Avika Malakar)। এই ধারাবাহিকের ছুটি দর্শকদের ভীষণ পছন্দের। টিআরপিতেও বেশ ভালো ফলাফল করছে এই মেগা। সম্প্রতি ধারাবাহিকে আসতে চলেছে অনেক নতুন চমক।

আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে। সেটা হল সবকিছু একসাথে পাওয়া যায় না। আর একটা মেয়ে হয়ে সবকিছু একসঙ্গে পাওয়ার ইচ্ছেটা বিলাসিতা। এই ভুল ধারণা ভেঙ্গে একই সঙ্গে স্বামী সংসার এবং ডাক্তারি তিনটে জিনিসকেই এগিয়ে নিয়ে যাচ্ছে ধারাবাহিকের নায়িকা রানী। আর এটাই এই ধারাবাহিকের ইউএসপি। নায়িকার অদম্য ইচ্ছা শক্তি এবং বুদ্ধি মুগ্ধ করেছে বাংলার দর্শকদের।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, এই মুহূর্তে ধারাবাহিকের নায়ক নায়িকা আর একা নেই কারণ তাদের জীবনে এসেছে তাদের ছোট্ট দুনী। বেশ অবাক করা বিষয় হলো যে দুর্জয় সন্তান চাইনি সেই দুর্জয় এখন বাবা হয়ে ভীষণ খুশি। সে এখন তার মেয়ে ছাড়া আর কাউকে বোঝেনা। এতদিন অবধি এই বাচ্চাটাকে পৃথিবীতে আনার জন্য একা একা অনেক লড়াই চালিয়ে গিয়েছে রানী। কিন্তু এই ছোট্ট বাচ্চাটাকে ভালো রাখার লড়াইয়ে শামিল হয়েছে দুর্জয়।

শুধু রানী আর দুর্জয় নয়, দুনীকে পেয়ে ভীষণ খুশি গোটা তোমাদের রানীর সেট। পর্দায় যতই শয়তানি চলুক না কেন পর্দার বাইরে দুনীকে ভীষণ ভালোবেসে ফেলেছে তার জেঠি অর্থাৎ পিংকি বৌদি। তবে এর পাশাপাশি পর্দায় রানীকে শায়েস্তা করার এক দারুন পরিকল্পনা করেছে সে। যা ধারাবাহিকের পরবর্তী পর্বগুলিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে। নিজের মুখেই সেই সব কিছু জানালেন অভিনেত্রী।

আরও পড়ুন: আসন্ন নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে শেষ হচ্ছে প্রধান চ্যানেলের দুই জনপ্রিয় মেগা! ম’ন খা’রা’প দর্শক মহলের

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী রিমঝিম বলেন, “এখন গোটা সেট মাতিয়ে রেখেছে। আমাদের দুনী। এখন আর কাউকে তাড়া দিতে হয় না। দুনী আছে মানে সেখানে সবাই হাজির। ও আমাদের ভীষণ সহযোগিতা করে, একদম কান্নাকাটি করেনা। সব সময় সবার কোলে ঘুরে বেড়ায়। তবে এবার দর্শকদের জন্য বেশ বড় চমক অপেক্ষা করছে। সেই নিয়ে এখন কিছু বলবো না। জানতে হলে চোখ রাখতে হবে তোমাদের রানীর পর্দায়।”

Back to top button