লক্ষ্মীপুজোর সব আনন্দ মুহূর্তে মাটি! নকল গয়নার রং উঠতেই চরম বিপাকে শান্তনু! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলা এবং শ্রীনিবাসের বাড়িতে মহাসমারোহে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে বাড়ির সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আদিও উপস্থিত রয়েছে। পুজোর আনন্দে যখন পরিবারের প্রত্যেকে ব্যস্ত এবং পুজোর আয়োজনে বসে পড়েছেন, ঠিক তখনই শুরু হয় আসল নাটকীয়তা। কমলার ছোট ছেলের বৌমা প্রীতি যখন পুজোর জন্য তৈরি হতে যাবে, তখন সে আলমারি থেকে নিজের শাড়ি ও গয়না বের করতে শুরু করে।
এদিকে প্রীতি গয়না বের করতে গেলেই চরম বিপদে পড়ে যায় শান্তনু। কারণ, প্রীতির সমস্ত আসল গয়না বিক্রি করে সে তার সমস্ত ধার মিটিয়েছে, যে কথা প্রীতি ঘুণাক্ষরেও জানে না। তবে শান্তনু আগে থেকেই একটি চাল চেলে রেখেছিল। সে আসল গয়নাগুলো বিক্রি করার আগে সেগুলোর ছবি তুলে হুবহু নকল গয়না বানিয়ে সেই জায়গায় রেখে দিয়েছিল। পুজোর মুহূর্তে তাড়াহুড়ো থাকায় প্রীতি প্রথমবার সেগুলোর তফাৎ বুঝতে পারে না।
অন্যদিকে, বাড়ির বড়দের নির্দেশ অনুযায়ী রোহিণী এবং আদি দুজনকে একসঙ্গে লক্ষ্মী পুজোয় উপস্থিত থাকতে বলা হয়। কিন্তু রোহিণী বা আদি কেউই এই পরিস্থিতিতে রাজি ছিল না, কারণ রোহিণী অন্য একজনকে ভালোবাসে এবং আদি ভালোবাসে পল্লবীকে। মায়ের কঠোর আদেশের সামনে বাধ্য হয়ে রোহিণী আদিকে সঙ্গে করে লক্ষ্মী পুজোর অনুষ্ঠানে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে রোহিণীর প্রেমিক তাদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে চরম ভুল বোঝে এবং বিন্দুমাত্র সময় নষ্ট না করে রোহিণীকে উদ্দেশ করে অত্যন্ত কুরুচিকর ভাষায় অপমান করতে শুরু করে।
রোহিণীর এই অপমান আদি কিছুতেই সহ্য করতে পারে না। রাগে অন্ধ হয়ে সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় এবং সেই যুবককে মারধর শুরু করে। এই আকস্মিক ঘটনায় রোহিণী কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে সে এতদিন ধরে এক ভুল মানুষকে ভালোবেসেছিল, আর এই চরম সত্য উপলব্ধি করে তার মনে গভীর কষ্টের সৃষ্টি হয়।
আরও পড়ুন: এক পলকেই বদলে গেল পরিস্থিতি! প’রকীয়ার সন্দেহে ফেঁসে গেল রোহিণী! বন্ধুকে বাঁচাতে গিয়ে হাতাহা’তিতে জড়াল আদি! দুর্ধর্ষ আজকের পর্ব
গল্পের আগামী পর্বে দেখা যাবে, মিঠি আর বিট্টু একসঙ্গে খেলতে খেলতে হঠাৎ একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সেই ধাক্কার চোটে প্রীতির গয়নার বাক্সের ওপর কিছু একটা পড়ে যায় এবং তৎক্ষণাৎ রাসায়নিক বিক্রিয়ায় নকল গয়নার রং উঠতে শুরু করে। এখন সমস্ত দর্শকের মনে একটাই প্রশ্ন শেষ পর্যন্ত কি শান্তনুর এই গোপন ও জঘন্য সত্য সকলের সামনে ফাঁস হয়ে যাবে?

