এক পলকেই বদলে গেল পরিস্থিতি! প’রকীয়ার সন্দেহে ফেঁসে গেল রোহিণী! বন্ধুকে বাঁচাতে গিয়ে হাতাহা’তিতে জড়াল আদি! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় এই মুহূর্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হয়েছে ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, বিদায়ের সময় মাকে বরণ করতে গিয়ে এক কঠিন সত্যের মুখোমুখি হয় ঝিনুক। সম্রাট তাকে যে লকেটটি উপহার দিয়েছিল, তাতে যে একটি গোপন ক্যামেরা লাগানো রয়েছে, তা সে ধরে ফেলে। প্রথমে ঝিনুক কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তার স্বামী এমন একটা কাজ করতে পারে। সে বুঝতে পারে, সম্রাট তাকে ভালোবাসলেও মনেপ্রাণে একটুও বিশ্বাস করে না।

মা দুর্গার কাছে যখন পল্লবী নিজের মনের কথা বলছিল, ঠিক তখনই মুখ ওড়না দিয়ে ঢাকা অবস্থায় আদি হুট করে তার সামনে এসে হাজির হয়। শুধু তাই নয়, মা দুর্গার পবিত্র মূর্তির সামনে দাঁড়িয়েই সে পল্লবীর সিঁথিতে জোর করে আবারও সিঁদুর পরিয়ে দেয়। এই আকস্মিক ও নাটকীয় ঘটনায় চারপাশের পরিস্থিতি আরও বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে।

আদির মুখের ওড়না বাঁধা থাকায় পল্লবী তাকে চিনতেই পারে না। চরম ক্ষোভ ও কৌতূহল নিয়ে সে বলতে থাকে, আদির শরীরে যদি একটুও মনুষ্যত্ব বা বিবেক থেকে থাকে, তবে সে যেন অবিলম্বে মুখ থেকে ওড়না সরিয়ে নেয়। কিন্তু আদি মুখ থেকে ওড়না সরায় না এবং ভিড়ের মধ্যে ফের মিলিয়ে যায়।

অন্য একটি দৃশ্যে আগামী পর্বে দেখা যাবে, রোহিণী ও আদিকে একসাথে দেখতে পায় রোহিণীর প্রেমিক। তাদের দুজনকে একসাথে দেখে সে চরম ভুল বোঝে এবং রোহিণীকে উদ্দেশ্য করে যাতা ভাষায় অপমান করতে শুরু করে।

আরও পড়ুনঃ ওড়নার আড়ালে লুকোনো আদির আসল পরিচয় সামনে আনার চ্যালেঞ্জ পল্লবীর! নিজের দোষে সব হারাতে বসেছে আদি? দুর্ধর্ষ আজকের পর্ব

রোহিণীর এই অপমান আদি কিছুতেই সহ্য করতে পারে না। সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে ছেলেটাকে মারতে শুরু করে। সব মিলিয়ে সামনের পর্বে গল্পের মোড় কোন দিকে ঘোরে এবং কী হতে চলেছে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Back to top button