গল্পে দেবা-আঁখি কেমিস্ট্রি জমে উঠেছে, বারবার বিপদের হাত থেকে আঁখিকে রক্ষা করছে দেবা

কয়েকদিন আগেই স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে বাংলার নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখা যাচ্ছে। ধারাবাহিকে দুটি জুটি দেখা যাবে ভবিষ্যতে। ধারাবাহিক অভিনয় করছেন অভিনেত্রী নন্দিনী, তিতিক্ষা, অভিনেতা অর্কপ্রভ এবং সায়ন।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আঁখিকে গোটা বাড়িতে খুঁজে পাই না কেউ। এজন্য সবাই চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আঁখির জন্য ঝিলিক ওষুধ নিয়ে আসে, তার মাঝে দেবাকে দেখে আঁখি খুবই ভ’য় পেয়ে যায়। এরপরে আঁখি মুখে দেবার কথা শুনে ঝিলিক বুঝতে পারে দেবা কোথায় গিয়ে গন্ড’গোলটা করেছিল। এরপরে গৌরব খুঁজতে পেরে আঁখিকে। সে এখনো আঁখি এবং ঝিলিকের মধ্যে গন্ডগোল করে ফেলে তাই জন্য বারবার আঁখি কে ভুল বুঝছে সে।

দুই শালিক আজকের পর্ব ১০ অক্টোবর (Dui Shalik Today Episode 10 October)
ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হবে আঁখি বাড়িতে ফিরে যাওয়ার জন্য ঝিলিককে বলে। ঝিলিক প্রথমে রাজি না হলেও আঁখির কথা শুনে ঝিলিক আঁখিকে বাড়িতে পৌঁছে দিয়ে আসার জন্য যায়। যাওয়ার আগে ঝিলিক আঁখিকে নিজের ফোন নাম্বার দিতে চাই কিন্তু আঁখি জানায় তার কাছে কোন ফোন নেই, তাই ঝিলিক তার বাড়িতে থাকা একটি পুরনো ফোন দেয় আঁখিকে। তারপর ঝিলিক যখন আঁখিকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যায় তখন রাস্তায় গোরার মুখোমুখি হয় আঁখি। গোরাকে দেখে আঁখি তো ভয় পেয়ে যায়। কিন্তু গোরা ঝিলিককে আঁখি ভেবে তাকে তাড়া করতে থাকে।
এরপর আঁখির মুখে ঝিলিক গোরার ব্যাপারে সমস্ত কিছু শোনে। আঁখি জানায় গোরা ছাতা বাড়িতেই থাকে, প্রিয়রঞ্জন বাবুর হয়ে কাজ করে, তার শালা। তারপর ঝিলিক আঁখিকে এক জায়গায় লুকিয়ে রেখে গোরাদের ঘোল খাওয়ানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আঁখি যেখানে লুকিয়ে ছিল সেখানে এসে উপস্থিত হয় দেবা। দেবাকে দেখে আঁখি আবারও ঘাবড়ে যায়। এরপরে দেবাকে বোকা বানিয়ে আঁখি সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর একটি মাতালের মুখোমুখি হয়। মাতালটা আঁখিকে দেখে বিরক্ত করতে থাকে। তখনই সেখানে এসে উপস্থিত হয়ে দেবা। দেবা মারপিট করে ওই মাতালের হাত থেকে আঁখিকে বাঁচায়।
আরও পড়ুন: আনন্দীকে বাঁচাতে তার সিঁথিতে সিঁদুর তুলে দিল আদিদেব! প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো
অন্যকে ঝিলিককে আঁখি ভেবে গোরা তাকে ফলো করতে থাকে। এরপর সেখানে উপস্থিত হয় গৌরব। ঝিলিককে গৌরি ভাবে আঁখি হয়তো আবার কোনো গন্ডগোল করে পালিয়েছে।গুন্ডাদের পেছনে পেছন গৌরবও আঁখির পিছনে ধাওয়া করতে থাকে। এদিকে এখনো কেউ বুঝতে পারেনি যে আঁখি এবং ঝিলিক তারা যমজ বোন। এবার দেখার অপেক্ষা যখন সকলের সামনে আসল সত্যিটা আসবে তখন কি হয়।

