বিরাট দুঃসংবাদ! বাংলা বিনোদন জগতে বিরাট নক্ষত্র পতন! প্রয়াত বাসন্তী চট্টোপাধ্যায়!

১৫ বছর বয়স থেকে অভিনয় জগতের সঙ্গে যুক্ত জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। উত্তম কুমার, সুচিত্রা সেনসহ স্বর্ণযুগের তবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে মন্ত্র ভাগ করে নিয়েছেন এই প্রবীণ অভিনেত্রী। একাধিক ছবি (Film), ধারাবাহিকে (Bengali Serial) দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে বেশ অনেকদিন ধরেই বিভিন্ন রকম শারীরিক অসুস্থতায় জর্জরিত হয়ে পড়েছিলেন এই বৃদ্ধা অভিনেত্রী। তবে এইবার সমস্ত পিছুটান সরিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়।
অসুস্থতার কারণে মাঝে শুটিং থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। তবে বেশিদিন বাড়িতে বসে আরাম করা তার কপালে সহ্য হয়নি। নিজের খরচ চালাতে ৮৮ বছর বয়সেও বাংলা ধারাবাহিকে কাজ করতে হয়েছে তাকে।
আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! ভয়ংকর দুর্ঘটনার শিকার বর্ষীয়ান অভিনেত্রী! ধারাবাহিককে বিদায় জানালেন বাসন্তী দেবী!
জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’তে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। নায়িকার দিদা শাশুড়ির চরিত্রে অভিনয় করছিলেন তিনি। এই বয়সেও তাকে জাঁদরেল উকিলের দেশে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক মহল। তাকে কাজ দেওয়ার জন্য তিনি সবার সামনেই ধন্যবাদ জানিয়েছিলেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীকে।
আরও পড়ুন: হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জনপ্রিয় টলি অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি! সংকটজনক অবস্থায় চিকিৎসা চলছে তাঁর
শেষবার সাক্ষাৎকারে তিনি অত্যন্ত কষ্টের সঙ্গে বলেছিলেন, “স্টুডিয়ো যাওয়া নেই মানে রোজগার বন্ধ। জমানো টাকা থেকে সংসার চালাচ্ছি। দিন চলছে আমার। চিকিৎসার খরচও”। কাছের মানুষ না থাকলেও অভিনেত্রীর সহ অভিনেতারা চেষ্টা করেছিলেন তার চিকিৎসার খরচ যোগানোর।
আরও পড়ুন: বয়স ৯০ ছুঁই ছুঁই, এদিকে দেখার কেউ নেই! অসুস্থ অবস্থায় শুটিং করে পেট চালাচ্ছেন বৃদ্ধা! কন্ঠে আফসোসের সুর, কেমন আছেন বাসন্তী চট্টোপাধ্যায়?
জানা গিয়েছে, পেটের ক্যান্সারে ভুগছিলেন এই বৃদ্ধা অভিনেত্রী। তার একটি কিডনিও ছিল অচল। চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল। বহুদিন ধরেই নিজের শরীরের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু তার কঠিন রোগের কাছে হার মানতে বাধ্য হল অভিনেত্রীর মনের জোর। অভিনয় জগতে একরাশ শূন্যতার সৃষ্টি করে চিরদিনের মতন বিদায় জানালেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়।

