বয়স ৯০ ছুঁই ছুঁই, এদিকে দেখার কেউ নেই! অসুস্থ অবস্থায় শুটিং করে পেট চালাচ্ছেন বৃদ্ধা! কন্ঠে আফসোসের সুর, কেমন আছেন বাসন্তী চট্টোপাধ্যায়?

দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। একাধিক ছবি (Film), ধারাবাহিকে (Bengali Serial) দাপটের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। অভিনেত্রীকে শেষ বয়সে ঠাকুরমা দিদার চরিত্রে অভিনয় করতে দেখা যেত। তবে বর্তমানে বেশ শোচনীয় অবস্থা অভিনেত্রীর। জীবনে নেমে এসেছে খারাপ সময়।

বর্তমানে অভিনেত্রীর বয়স ৮৫ বছর। নিজের খরচ চালাতে অসুস্থ অবস্থাতেও শুটিং করতে হয় তাঁকে। বর্তমানে পায়ের সমস্যায় সেটিও করতে পারছেন না। ফিজ়িওথেরাপি করতে গিয়ে বেকায়দায় পা পড়েছিল তাঁর। তার থেকেই সমস্যা। ভাল করে দাঁড়াতে পারছেন না। ফলে, শুটিং বন্ধ।

- Basanti Chatterjee, Star Jalsha, Geeta LLB, Bengali Serial, Television, Bengali Actress, বাসন্তী চ্যাটার্জি

জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’তে দাপটের সঙ্গেই অভিনয় করছিলেন। এই প্রসঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন স্নেহাশিসকে। জানিয়েছেন, প্রযোজক তাঁর চিকিৎসা বাবদ ৯০ হাজার টাকা অর্থসাহায্য করেছেন। একই ভাবে সমাজমাধ্যমে তাঁর জন্য কলম ধরেছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তার পরে তাঁকে অর্থসাহায্য করেছেন। তার পরিমাণ ২ লক্ষ টাকা।

সাক্ষাৎকারে তিনি জানান, “স্টুডিয়ো যাওয়া নেই মানে রোজগার বন্ধ। জমানো টাকা থেকে সংসার চালাচ্ছি। দিন চলছে আমার। চিকিৎসার খরচও”। অভিনয় জীবন অনিশ্চিত। নিয়মিত কাজ অনেকেই পান না। তাই অভিনেতাদের জন্য তৈরি আর্টিস্ট ফোরাম। তাঁরা কি কোনও ভাবে অভিনেত্রীর পাশে?

আরও পড়ুনঃ গানেই জন্ম, গানেই মৃ’ত্যু! গান গাইতে গাইতেই মৃ’ত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী! শূন্য হয়ে গেল সংগীত জগত!

প্রশ্নের জবাবে বাসন্তী দেবী জানান, প্রথম দিকে এই সংগঠনও তাঁকে যথেষ্ট করেছে। সংগঠন কি এখন তাঁকে নিয়ে কিছু ভাবছেন? জানতে যোগাযোগ করা হয়েছিল সংগঠনের সঙ্গে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দিগন্ত বাগচি বলেন, “আমরা নিয়মিত খোঁজখবর নিই। প্রথম দিকে যখনই প্রয়োজন পড়েছে আর্থিক সহযোগিতা করেছি। কিন্তু কোনও অভিনেতা বা অভিনেত্রীর নিয়মিত দায়ভার বহন সংগঠনের পক্ষে সম্ভব নয়।”

Back to top button